| রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
ঢাকা: বিরোধী দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসায় গেছেন সাংবাদিকদের পাচ সদস্যের প্রতিনিধি দল।
শনিবার রাত সোয়া দশটায় সাংবাদিক নেতারা চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে তার বাসায় ঢোকেন। প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আবদাল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরীসহ অন্যান্যরা।
Posted ০৮:৫৬ | রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin