রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

খালেদা জিয়ার বাসার সামনে ৪ ককটেল বিস্ফোরণ

  |   বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

khaleda-vasa

গুলশানে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনের পাশে চারটি হাত বোমা (ককটেল) বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় খালেদা জিয়ার বাসভবনের পশ্চিম পাশে রাস্তায় পরপর চারটি হাত বোমার বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর পুলিশ ফাঁকা গুলি ছুড়ে। তবে কাউকে আটক করতে পারেনি।
একতরফা নির্বাচন বন্ধ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের অনির্দিষ্টকালের অবরোধ চলছে।
গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে গত শনিবার রাত থেকে খালেদা জিয়ার বাসভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। বিপুল পুলিশ মোতায়েনের পাশাপাশি পাঁচটি ট্রাক দিয়ে খালেদা জিয়ার বাসভবন থেকে রাস্তায় যাওয়ার পথ বন্ধ করে রাখা হয়। এখনো সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। তবে পশ্চিম পাশে কয়েকদিন ধরে থাকা ট্রাক দুইটি সরিয়ে সেখানে একটি জলকামান রাখা হয়েছে।
advertisement

Posted ১৮:৫০ | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com