সোমবার ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

খালেদার সঙ্গে জামায়াত নেতা ব্যারিস্টার রাজ্জাকের বৈঠক

  |   রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

khaleda -razzak
নিজস্ব প্রতিবেদক, 

ঢাকা: বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাক।

রোববার রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিরোধীদলীয় নেত্রীর সঙ্গে সাক্ষাত করতে যান ব্যারিস্টার রাজ্জাক। পরে তিনি খালেদা জিয়ার সঙ্গে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন, জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসি পরবর্তী উদ্ভূত পরিস্থিতি, নেতাকর্মীদের হতাহতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি, চেয়ারপারসনের উপদেষ্টা বাংলাদেশ বার কাউন্সিলের সহ-সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট আহমেদ আজম খান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক ব্যারিস্টার খন্দকার মাহবুব হোসেন, বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী প্রমুখ।

advertisement

Posted ২১:১০ | রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com