শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

খালেদার ধমকে নির্বাচনী তফসিল ঘোষণা থেকে পিছু হটলো ইসি

  |   রবিবার, ২৪ নভেম্বর ২০১৩ | প্রিন্ট

ec- 1

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সব ধরণের প্রস্তুতি থাকা সত্ত্বেও নির্বাচনী তফসিল ঘোষণা থেকে নাটকীয়ভাবে পিছু হটলো নির্বাচন কমিশন। দফায় দফায় বৈঠকের পরও সিদ্ধান্তে আসতে পারেনি কমিশন।

বৈঠক শেষে রোববার সন্ধ্যায় নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ  বলেন, আমাদের হাতে এখনো পর্যাপ্ত পরিমাণ সময় রয়েছে। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন করা হবে।

সিইসি বলেন, আগামী বছরের ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন করার সাংবিধানিক যে বাধ্যবাধকতা আছে, সেটি আমাদের বিবেচনায় আছে। আর পর্যাপ্ত হাতে রেখেই আমরা তফসিল ঘোষণা করব।

সাংবাদিকদের উদ্দেশে সিইসি বলেন, আপনারাই তো খবর দিয়েছেন যে, বড় দুই দলের মধ্যে একটা সমঝোতা হচ্ছে। আমরাও চাই সমঝোতা হোক। সারা দেশের মানুষ সমঝোতা চায়।

সোমবারের মধ্যে তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজে যে কথা বলেছিলেন, সে বিষয়ে সিইসির দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, তফসিল নিয়ে এখনো কমিশনের বৈঠক হয়নি। অতি শিগগিরই তফসিলের তারিখ চূড়ান্ত করা হবে।

তিনি বলেন, আমরা চাই সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও শান্তিরপূর্ণ নির্বাচন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রোববার সকাল ১১টা, দুপুর ১টা এবং সর্বশেষ বিকাল সাড়ে ৪টায় বৈঠকে বসে নির্বাচন কমিশন। ওই বৈঠকেও কোন সিদ্ধান্ত না হওয়ায় তফসিল ঘোষণা থেকে পিছু হটে নির্বাচন কমিশন।

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি সৈয়দ আশরাফের মধ্যে বৈঠকের পর কমিশন প্রত্যাশা করছে খুব শিগগিরই রাজনৈতিকভাবে সমঝোতা করবে বড় দু’দল।

খোঁজ নিয়ে জানা গেছে, কমিশনারদের মধ্যে মতবিরোধের কারণে তফসিল ঘোষণার সিদ্ধান্তে পৌছাতে পারেনি নির্বাচন কমিশন। কমিশনারদের মধ্যে অনেকেই পাতানো নির্বাচনের আয়োজন করতে অনিচ্ছুক।

তাদের মতে, সব দলের অংশ গ্রহণ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না। রাজনৈতিক সমঝোতা ছাড়াই এ নির্বাচন আয়োজন করলে কমিশন বিতর্কিত হয়ে পড়বে। তাই তারা তফসিল ঘোষণার বিপক্ষে মত পেশ করেছেন।

advertisement

Posted ২১:৩৯ | রবিবার, ২৪ নভেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com