| বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
ঢাকা : খালেদা জিয়ার ২৯ ডিসেম্বরের পতাকা হাতে ঢাকায় আগমনকে যেকোনো মূল্যে প্রতিহত করার ঘোষণা দিলেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আওয়ামী লীগের মরহুম নেতা আব্দুর রাজ্জাকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে কামরুল এ ঘোষণা দেন।
কামরুল বলেন, “নতুন করে নাশকতা সৃষ্টির উদ্দেশে খালেদা জিয়া তার নেতাকর্মীদের ঢাকা আসতে নির্দেশ দিয়েছেন।”
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, “আপনি নিজেকে মুক্তিযোদ্ধার স্ত্রী হিসেবে দাবি করেন। কিন্তু পাকিস্তানের নিন্দা প্রস্তাবের বিরুদ্ধে কেন বিবৃতি দেননি।”
আইন প্রতিমন্ত্রী বলেন, “আপনি নিন্দা তো জানাননি বরং পাকিস্তানের মতোই আচরণ করে একাত্তরের মতোই দেশব্যাপী নাশকতা ও বর্বরতা চালাচ্ছেন।”
সংগঠনের সভাপতি এম এ করিমের সভাপতিত্বে আরো বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, ব্যারিস্টার আমীরুল ইসলাম, সংগঠনরে সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন দাশ, নাইম রাজ্জাক এমপি প্রমূখ।
Posted ০০:২৫ | বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin