সোমবার ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

খালেদাকে এরশাদ ‘ভয় দেখিয়ে লাভ নেই, আমি সেনাপতি ছিলাম’

  |   রবিবার, ২৪ নভেম্বর ২০১৩ | প্রিন্ট

earshed

ঢাকা: বিরোধী দল বিএনপির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। আমি সেনাপতি ছিলাম।’
তিনি বলেছেন, ‘আমি নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে কোনো অন্যায় করিনি। আমাকে নিয়ে সমালোচনা করেও লাভ নেই। বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া আপনি নির্বাচনে আসুন। কী চান? তাই দেয়া হবে। আপনি কি নৈরাজ্যের সংগ্রাম করতে চান? একটা কথা মনে রাখবেন, ইট মারলেপাটকেল খেতে হয়। প্রয়োজনে জাতীয় পার্টির লাখো নেতাকর্মী জীবন দেবে।’
শনিবার রাজধানীর কাকরাইলের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় যুবসংহতি আয়োজিত জাপার সর্বদলীয় সরকারে অংশগ্রহণকারী মন্ত্রীদের এক গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এই জ্বালাময়ী বক্তব্য দেন।

এরশাদ বলেন, ‘বিরোধী দল হরতাল দিয়ে মানুষ মারছে। ব্যবসা-বাণিজ্য বন্ধ করছে। ছেলে-মেয়েরা স্কুল-কলেজে যেতে পারছে না। তারা শান্তি চায় না। আমরা জানি এই সরকার জালিম সরকার। এ সরকারকে হটাতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই। আমি দেশ ও জনগণের মঙ্গল চাই। গণতন্ত্র ও সংবিধান অক্ষুণ্ণ রাখতে চাই। তাই নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
সাবেক এই রাষ্ট্রপতি বিরোধী দলকে উদ্দেশ করে আরও বলেন, ‘বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া আমাকে হুমকি দেবেন না। আমাকে কীসের ভয় দেখান। আমি নৈরাজ্যে বিশ্বাস করি না। এখনও সময় আছে, আপনি নির্বাচনে আসুন। দেশ ও জনগণকে ভালোবাসুন। ভালোবাসা অর্জন করুন। মানুষ হত্যা বন্ধ করুন। মানুষ আপনাকে ভোট দেবে।’
তিনি বলেন, ‘জাতীয় পার্টি থেকে যারা মন্ত্রী হয়েছেন তারা আওয়ামী লীগ সরকারে নয়, সর্বদলীয় সরকারে। আর একটি কথা মনে রাখতে হবে, তারা জাতীয় পার্টির নেতা। আমাদের দুটো পথ ছিল: একটি হলো নির্বাচনে না যাওয়া আর অন্যটি ছিল নির্বাচনে যাওয়া। নির্বাচনে না গেলে সংগ্রামের পথ বেছে নিতে হতো। আর সে সংগ্রামে ধ্বংসের পথ বেছে নিতে হতো। মানুষ মরতো, জ্বালাও-পোড়াও হতো। আমরা সেই সংগ্রাম পরিহার করেছি মাত্র।’
জাতীয় যুবসংহতির সভাপতি রেজাউল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে গণসংবর্ধনায় আরও উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মজিবুল হক চুন্নু, জিএম কাদের, অ্যাডভোকেট সালমা ইসলাম, সুনীল শুভ রায় প্রমুখ।

advertisement

Posted ০৫:৩৩ | রবিবার, ২৪ নভেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com