শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

খালেদাকে আর সোহরাওয়ার্দীতে সমাবেশ করতে দেয়া হবে না: তোফায়েল

  |   শুক্রবার, ১০ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

tofayel_ahmed
নিজস্ব প্রতিবেদক, 

ঢাকা: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, “বেগম খালেদা জিয়া সোহরাওয়ার্দী উদ্যানে যুদ্ধাপরাধীদের নিয়ে সমাবেশ করে এই ঐতিহাসিক উদ্যানকে কলঙ্কিত করেছেন। আপনাকে (খালেদা জিয়া) ভবিষ্যতে এই উদ্যানকে আর কলঙ্কিত করতে দেয়া হবে না।”

শুক্রবার বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তণ দিবস উপলক্ষে আওয়ামী লীগের জনসভায় তিনি এ কথা বলেন।

তোফায়েল বলেন, “খালেদা জিয়া ৫ জানুয়ারি পরাজিত হয়েছেন। এখন আর রাজপথে আন্দোলন নেই। রাজপথ আজ স্বাভাবিক। তিনি পাকিস্তানের  মতো বাংলাদেশকে অকার্যকর করতে চান। আপনি এতোদিন পারেননি ভবিষ্যতেও পারবেন না।”

তিনি বলেন, “নতুন সরকার গঠন করে শেখ হাসিনার নেতৃত্বে ৭১ মতো আমরা ঐক্যবদ্ধ হয়েছি। তাই কোনো সাম্প্রদায়িক শক্তি আর কিছু পারবে না।”

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়াদা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতি মন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, আব্দুল লতিফ সিদ্দিকী, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গির কবির নানক, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম প্রমুখ।

advertisement

Posted ১০:৪৫ | শুক্রবার, ১০ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com