| মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
ঢাকা: অনুষ্ঠান মঞ্চে প্রকাশ্যে ধূমপানের জন্য ক্ষমা চেয়েছেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি ফেসবুক স্ট্যাটাসে ক্ষমা প্রার্থনা করেন। আগামী এধরনের কাজ করবেন না বলেও ওয়াদা করেন মৌলভীবাজার-৩ আসনের এই সংসদ সদস্য।
ফেসবুক স্ট্যাটাসে মহসিন আলী লিখেছেন, “গতকাল এবং আজকে বিভিন্ন গণমাধ্যমে আসা আমার একটি ছবি নিয়ে আমি খুবই লজ্জিত। অস্বীকার করি না, আমি একজন চেইন স্মুকার। কিন্তু এভাবে প্রকাশ্যে ধুমপান করা আমার কোনোভাবে ঠিক হয় নাই । গতকাল অনেকটা আনকন্সাস মাইন্ডে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি আন্তরিক ভাবে ক্ষমা চাচ্ছি। এরকম ঘটনা আগামীতে আর হবে না। আমি আশা করি আমার আত্ম-উপলব্ধিকে আপনারা বিবেচনায় এনে নিজ গুণে ক্ষমা করবেন।”
প্রসঙ্গত, মঙ্গলবার সিলেটের এক সংবর্ধনা অনুষ্ঠানে শিশু-কিশোরদের সামনে প্রকাশ্যে ধূমপান করে ব্যাপক সমালোচিত হন সমাজকল্যাণমন্ত্রী। বিভিন্ন গণমাধ্যমে তার প্রকাশ্যে ধূমপানের খবর প্রচারিত হয়।
Posted ১১:১২ | মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin