সোমবার ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ক্ষমতায় টিকে থাকতে হলে আরো সতর্ক হতে হবে: আমু

  |   মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

amu

২৮ জানুয়ারি:  রাষ্ট্রীয় ক্ষমতায় টিকে থাকতে হলে কর্মীদের আরো সতর্ক হতে হবে বলে মন্তব্য করেন  আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, “আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে নতুন সরকার গঠন করা সম্ভব হয়েছে। এই সরকারকে টিকিয়ে রাখতে হবে। এমন কিছু করা যাবে না, যার মাধ্যমে সরকার প্রশ্নবিদ্ধ হয়। আর ক্ষমতায় টিকে থাকতে হলে আরো সতর্ক হতে হবে।”

এসময় যুবলীগের নেতাকর্মীদের বিগত দিনের দ্বিধা-দ্বন্দ্ব ভুলে গিয়ে এক হয়ে কাজ করতে আহ্বান জানান  আওয়ামী লীগের প্রবীণ এই নেতা।

মঙ্গলবার সকালে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর যুবলীগ (দক্ষিণ) আয়োজিত বিশেষ প্রতিনিধি সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আমু এসব কথা বলেন।

উপজেলা নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করতে হলে কান কেটে নাকে খত দিয়ে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বিএনপিকে এখন শেখ হাসিনার অধীনেই নির্বাচনে আসতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “বিএনপি আবার নির্বাচনের কথা ভাবছে, তারা মাঝে মাঝেই এও বলছে, এই সরকার অবৈধ, এই সরকারের সঙ্গে আলোচনা করা যায় না। কিন্তু অবৈধ বলে যে সরকারের অধীনে জাতীয় নির্বাচনে এলেন না, হাজার হাজার নেতাকর্মী, সংখ্যালঘুর ঘর-বাড়ি জ্বালিয়ে দিলেন, মানুষ হত্যা করলেন, এখন সেই সরকারের অধীনে কীভাবে নির্বাচনে আসবেন?”

তিনি বলেন, “তারা এখন নির্বাচনে আসতে চাইছে। তাহলে কেন বাসে আগুন দেয়া হলো, পুড়িয়ে মানুষ হত্যা করা হলো, কেন পবিত্র কুরআন শরিফ পোড়ানো হলো? জনগণ তাদের কাছে এর জবাব চাইবে। তারা যদি নির্বাচনে আসতে চায় তাহলে তাদের জবাব দিয়েই নির্বাচনে আসতে হবে।”

বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, “বিএনপি দাবি করে তারা ২০০১ সালে সরকার গঠন করার পর আমরা (আওয়ামী লীগ) ১৭২ দিন হরতাল দিয়েছি। আমরা তা অস্বীকার করছি না। কিন্তু আমরা আন্দোলনের নামে গান পাউডার ব্যবহার করিনি, মানুষ হত্যা করিনি, তাদের কোনো নেতাকর্মীর হাত-পায়ের রগ কেটে দিইনি।”

এর আগে সকালে দক্ষিণ যুবলীগের বিশেষ প্রতিনিধি সন্মেলনের উদ্ধোধন করেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে বিশেষ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

advertisement

Posted ১০:৫৪ | মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com