শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ক্রসফায়ারে নিহত যুবলীগ নেতা তারেক খিলক্ষেত গেলেন কীভাবে?: হান্নান শাহ

  |   বৃহস্পতিবার, ০১ আগস্ট ২০১৩ | প্রিন্ট

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ সরকারের প্রতি প্রশ্ন রেখে বলেছেন, ‘যুবলীগ নেতা তারেককে গ্রেপ্তার করে জেলখানায় নিয়ে যাওয়ার কথা কিন্তু তিনি খিলক্ষেত গেলেন কীভাবে? তারেকের ক্রসফায়ার নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। এটা কী ক্রসফায়ার নাকি নিজেদের ফায়ার?’

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে অল কমিউনিটি ফোরাম আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। হান্নান শাহ বলেন, মিল্কি হত্যার ঘটনায় কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসতে পারে। সে ভয়েই সরকার ক্রসফায়ারের নাটক করেছে।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ মিথ্যাচার করে প্রতিপক্ষকে ঘায়েল করতে চায়। গতকাল বুধবার পীরগঞ্জে প্রধানমন্ত্রী মিথ্যাচার করেছেন। আওয়ামী লীগ মন্দ কাজ করে বিএনপির ওপর চাপায় প্রধানমন্ত্রীর বক্তব্যই তার প্রমাণ।’

হান্নান শাহ বলেন, ‘আগামী নির্বাচনে জয়ী হতে আওয়ামী লীগ যে নীলনকশা করছে তা জয়ের বক্তব্যে স্পষ্ট হয়ে গেছে।’ বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘তারেক জিয়া স্বচ্ছ রাজনীতির মাধ্যমে এ পর্যন্ত এসেছেন। বেগম জিয়া বা শহীদ জিয়ার পরিচয়ে নয়। বাংলাদেশের রাজনীতিতে তারেক ও জয় নিজ নিজ অবস্থানে থেকে দেশের কল্যাণে কাজ করবে বলে আমি আশা করি।’

সজীব ওয়াজেদ জয়কে বাবার পথ অনুসরণ করার পরামর্শ দিয়ে হান্নান শাহ বলেন, ‘বাবার পথ অনুসরণ করুন। মায়ের পথ অনুসরণ করলে সুপ্রিম কোর্টের ভাষায় এদেশের মানুষ আপনাকে রং হেডেড বংশের উত্তরাধীকারী বলবে।’

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে মোকাবেলা করার জন্য আওয়ামী লীগ সজীব ওয়াজেদ জয়কে রাজনীতিতে নিয়ে এসেছে বলে মন্তব্য করেন তিনি।

আয়োজক সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, হাবীবুর রহমার হাবীব ও অল কমিউনিটি ফোরামের সাংগঠনিক সম্পাদক  মো. রমজান আলী ভুইয়া প্রমুখ বক্তব্য রাখেন।

For News : news@shadindesh.com
advertisement

Posted ২১:০১ | বৃহস্পতিবার, ০১ আগস্ট ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com