| রবিবার, ১৯ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

হবিগঞ্জ-৪ (মাধবপুর-হবিগঞ্জ) আসনের সংসদ সদস্য এড.মাহবুব আলী বলেছেন কোন নিরাপরাধ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা যাবে না। কে কোন দলের সদস্য সেটা দেখার বিষয় নয় প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
আমরা চাই সকলের প্রচেষ্টায় এ উপজেলাকে একটি আধূনিক উপজেলায় রুপান্তর করতে। তিনি রোববার দুপুরে মাধবপুর উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক সভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন জাহানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, পৌর মেয়র হীরেন্দ্র লাল সাহা, সহকারী কমিশনার ভূমি শফিউল্লাহ, ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাস গুপ্ত, অফিসার ইনচার্জ অমল কুমার ধর, চেয়ারম্যান আতিকুর রহমান,সৈয়দ মোঃ আলমগীর,মাহবুবুর রহমান সোহাগ, খাইরুল আলম মনু, আলা উদ্দিন, পারভেজ চৌধুরী, খুরশেদ আলম, সামসুল ইসলাম মামুন, শফিকুল ইসলাম,প্রেস ক্লাবের সভাপতি আলাউদ্দিন আল রনি, সাধারন সম্পাদক মিজানুর রহমান অনিক, শিক্ষক তোফাজ্জল হোসেন খোকা, মাহমুদ হোসেন, আব্দুর নূর প্রমুখ।
Posted ১২:২২ | রবিবার, ১৯ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin