বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কোনো হুমকি-ধমকিতে কাজ হবে না: তোফায়েল

  |   সোমবার, ১৭ মার্চ ২০১৪ | প্রিন্ট

tofil

১৭ মার্চ:  আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ বলেছেন, “উপজেলা নির্বাচনের পর বিএনপি যে আন্দোলনের হুমকি দিচ্ছে, তা কখনো সফল হবে না। কোনো হুমকি-ধমকিতে কাজ হবে না। পাঁচ বছর পর আলোচনার মাধ্যমে জাতীয় নির্বাচন হতে পারে। তবে বিএনপি যে তত্ত্বাবধায়কে স্বপ্ন দেখছে তা স্বপ্নই থেকে যাবে।”

উপজেলা পরিষদ নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি দাবি করে তিনি বলেন, তৃতীয় ধাপে বিদ্রোহী প্রার্থী না থাকায় আমাদের প্রার্থীরা জয়লাভ করেছেন।
সোমবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মদিন উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে স্থাপিত তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তোফায়েল।
তিনি বলেন, “নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। প্রথম দুটি ধাপে আমাদের বিদ্রোহী প্রার্থী থাকার কারণে আমাদের সমর্থিত কম প্রার্থী জয়ী হয়েছে। এবার আমরা তা থেকে বেরিয়ে এসে জয় পেয়েছি। আশা করছি বাকি ধাপগুলোতে আমরাই জয়ী হবো।”
আগামীতে উপজেলা নির্বাচন দলীয়ভাবে করা যায় কিনা সে ব্যপারে ভেবে দেখা হচ্ছে বলেও জানান তোফায়েল আহমেদ।
১৯৭১ সালে যারা স্বাধীনতা বিশ্বাস করেনি তারাই এখন বিএনপির নেতৃত্বে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করে তিনি বলেন, “বঙ্গবন্ধুর বাকি খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে। এটাই হোক আমাদের আজকের অঙ্গীকার।”
advertisement

Posted ১১:২৩ | সোমবার, ১৭ মার্চ ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com