নিজস্ব প্রতিনিধি, বার্মিংহাম : গত ২রা ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৭ টায় বার্মিংহমের কভিন্ট্রি রোডস্থ স্থানীয় একটি সেমিনার হলে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এমদাদ হুসেন টিপুর সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল হুসেনের উপস্থাপনায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে ।
বক্তারা কেন্দ্রীয় কার্যালয়ে অবরুদ্ধ রুহুল কবীর রিজবীকে গভীর রাতে তালা ভেঙ্গে কার্যালয়ে ঢুকে গ্রেফতার ও নেতাদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশির নামে পরিবারের সদস্যদের হয়রানি এবং আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলিবর্ষণ ও বিরোধী দল ছাড়া এক তরফা নির্বাচন আয়োজন সহ সরকারের সর্বপ্রকারের দমন নীতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, কাজী আঙ্গুর মিয়া, সাদেক হুসেন মসুদ, সুজাতুর রেজা, শফি মিয়া আঙ্গুর, জালাল চৌধুরী, জাহেদ চৌধুরী, সমীর আলী, কায়সারুল ইসলাম সুমন, গুলজার আহমেদ ফয়সল, ফয়সল আহমেদ, কামাল আহমেদ, রেজাউল করীম বিল্লাহ সহ আরো অনেকে ।