রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কৃষক কার্ড বণ্টন নিয়ে কাজ শুরু করবেন কৃষি প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট

কৃষক কার্ড বণ্টন নিয়ে কাজ শুরু করবেন কৃষি প্রতিমন্ত্রী

প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড বণ্টন নিয়ে কাজ করার কথা জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রথম কার্যদিবসে অফিস করতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

এসময় সালাউদ্দিন টুকু বলেন, আজকে প্রথম অফিস শুরু করতে যাচ্ছি। সংশ্লিষ্ট যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি, সেসব কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে কাজ শুরু করবো।

তিনি আরও বলেন, কৃষক কার্ড নিয়ে কাজ করতে হবে। কৃষক কার্ড কীভাবে বণ্টন শুরু করতে পারি, সেটি নিয়ে কাজ করবো।

উল্লেখ্য, সরকারে গেলে কৃষকদের সার, বীজ ও কীটনাশকসহ কৃষি প্রণোদনার জন্য ‘কৃষক কার্ড’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি।

প্রসঙ্গত, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা কৃষিবিমা করতে পারবেন এবং কৃষিঋণ গ্রহণ করতে পারবেন।

advertisement

Posted ০৮:১৯ | বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com