রবিবার ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কুসিক ও ৬ পৌরসভা ভোট: ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

  |   মঙ্গলবার, ৩১ মে ২০২২ | প্রিন্ট

কুসিক ও ৬ পৌরসভা ভোট: ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) ও ছয় পৌরসভায় নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় ৭২ ঘণ্টার জন্য মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া ট্রাক ও পিকআপ চলাচলও বন্ধ থাকবে ২৪ ঘণ্টার জন্য।

 

ইসির উপসচিব মো. আতিয়ার রহমান নির্দেশনাটি বাস্তবায়নের জন্য মঙ্গলবার  সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক ও মহাসড়ক বিভাগের সচিবকে চিঠি দিয়েছেন।

এতে বলা হয়েছে, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন এবং ছয়টি পৌরসভার (গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ ও মুকসুদপুর, সিলেট জেলার বিয়ানীবাজার, রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি, মেহেরপুর জেলার মেহেরপুর ও ঝিনাইদহ জেলার ঝিনাইদহ) সাধারণ নির্বাচন তফসিল অনুসারে ১৫ জুন ভোটগ্রহণ করা হবে। ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ১৪ জুন দিনগত রাত ১২টা থেকে ১৫ জুন দিনগত রাত ১২টা পর্যন্ত ট্রাক, পিকআপ ভ্যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসি।

 

এতে আরও বলা হয়, আগামী ১৩ জুন দিনগত রাত ১২টা থেকে ১৬ জুন দিনরাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে এ নিষেধাজ্ঞা রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাদের নির্বাচনী এজেন্ট, দেশি/বিদেশি পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিলযোগ্য হবে। তাছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি/বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরি কাজ যেমন—অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লেখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

 

এছাড়া জাতীয় মহাসড়ক, বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।

 

এমন অবস্থায় নিষেধাজ্ঞা আরোপ করার লক্ষ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসক/অন্যান্য কর্তৃপক্ষকে ক্ষমতা প্রদানের জন্য নির্দেশনা দিয়েছে ইসি। একই দিন ১৩৫ ইউপিসহ স্থানীয় সরকার অন্যান্য কিছু নির্বাচন অনুষ্ঠিত হবে। সেসব নির্বাচনেও একই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।

advertisement

Posted ১৭:০৫ | মঙ্গলবার, ৩১ মে ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com