| বুধবার, ২২ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় বুধবার দুপুর ২ টায় সমাজ কল্যান সংস্থা কুয়েত কর্তৃক কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের গরিব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে আর্থিক অনুদানের নগদ অর্থ প্রদান করা হয়।
আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফজল উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আব্দুর রকিবের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, আলী আমজদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল কাদির, কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মো: খালেদ পারভেজ বখশ, সাপ্তাহিক সিমান্তের ডাকের সম্পাদক আজিজুল ইসলাম, কুলাউড়া সমাজ কল্যান সংস্থা কুয়েত শাখার প্রধান উপদেষ্ঠা মো: আওলাদ আলী ফকরু ও সংগঠনের সভাপতি মো: নিজামুর রহমান টিপু প্রমুখ।
পরে প্রধান অতিথি নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুল ইসলাম সমাজ কল্যান সংস্থা কুয়েত কর্তৃক বিদ্যালয়ের দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীর মধ্যে ১০০০/১৫০০ করে নগদ টাকা আর্থিক অনুদান প্রদান করেন।
Posted ১৪:৩০ | বুধবার, ২২ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin