সোমবার ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ ৪ জন নিহত, আহত ৮

  |   বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ ৪ জন নিহত, আহত ৮

comilla

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে পাজেরো জিপ ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো আটজন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে দাউদকান্দির বারপাড়ায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।  হাইওয়ে পুলিশ দাউদকান্দি থানার ওসি মিজানুর রহমান জানান, ঢাকাগামী একটি পাজেরো জিপ বারপাড়ায় পৌঁছলে বিপরীতমুখি একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে সিএনজি অটোরিকশার যাত্রী ইয়াসমিন (৩০) ও তার মেয়ে জান্নাত (৫) এবং সিএনজিচালক আবদুল মতিন (৩২) ঘটনাস্থলে মারা যায়।
এ দুর্ঘটনায় দুটি গাড়ির নয়জন আহত হয়। আহতদের মধ্যে চারজনকে গৌরীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আরো চারজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
পরে গৌরীপুর হাসপাতালে দেলুমিয়া (২৮) মারা যায়। ইয়াছমিন দাউদকান্দির বারাপাড়া গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী এবং আবদুল মতিন দাউদকান্দি তুজার ভাঙ্গা এবং দেলুমিয়া ঋষিপাড়া  গ্রামের বাসিন্দা। পুলিশ নিহতদের উদ্ধার করেছে। গাড়ি দুটি পুলিশের হেফাজতে রয়েছে।

advertisement

Posted ১৫:০৮ | বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com