| মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
কুমিল্লা: কুমিল্লায় যুবলীগ কর্মীর হাতে গুলিবিদ্ধ হয়ে সাদ্দাম হোসেন (২২) নামে এক ছাত্রলীগের কর্মী মারা গেছেন। বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের ঝলম বাজারে মঙ্গলবার বেলা তিনটায় এ ঘটনা ঘটে।
সাদ্দাম হোসেন উপজেলার ঝলম ইউনিয়নের কানাইল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। উপজেলা ছাত্রদলের দাবি, নিহত সাদ্দাম তিন মাস আগে ছাত্রলীগ থেকে ছাত্রদলে যোগ দেয়ায় তাকে গুলি করে হত্যা করা হয়।উপজেলার ঝলম ইউনিয়নের ছাত্রলীগ নেতা ইসমাঈল দাবি করছেন, নিহত সাদ্দাম ছাত্রলীগের কর্মী। তিনি ছাত্রদলে যোগ দেননি।
বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কাউছার চৌধুরী জানান, ঝলম বাজারে মাসুম নাসের নামের ঝলম ইউনিয়নের এক যুবলীগের কর্মী সাদ্দাম হোসেনকে গুলি করে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। নিহত সাদ্দাম ছাত্রলীগের কর্মী বলে শুনেছি। তার মৃতদেহ থানায় আনা হয়েছে বলেও জানান ওসি ।
Posted ১২:০৪ | মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin