শুক্রবার ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কুমিল্লার মনোহরগঞ্জ রণক্ষেত্র: পুলিশের গুলিতে শিবিরকর্মী নিহত

  |   বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

কুমিল্লার মনোহরগঞ্জ রণক্ষেত্র: পুলিশের গুলিতে শিবিরকর্মী নিহত
commilla

কুমিল্লা: জামায়াত নেতা কাদের মোল্লার রিভিউ খারিজ করে ফাঁসি রায় পূনর্বহালের প্রতিবাদে কুমিল্লার মনোহরগঞ্জে জামায়াত-শিবির কর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংঘর্ষে এক শিবির কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ২০ জন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহষ্পতিবার সন্ধ্যায় শিবিরকর্মীরা কাদের মোল্লার ফাঁসির রায় বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় পুলিশের সঙ্গে র্যা ব ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছুড়লে শিবিরকর্মী আনোয়ার হোসেন গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
নিহত আনোয়ার হোসেন মনোহরগঞ্জ উপজেলার ধুপাইমুড়ি গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি মনোহরগঞ্জ মাদ্রাসা থেকে আলেম পাশ করেছেন।
সংঘর্ষের সময় বিক্ষুদ্ধ শিবিরকর্মীরা অন্তত ২০টি দোকান ভাঙচুর করে। এছাড়াও সংঘর্ষে অটোরিকশা চালক মহিন, রশিদ, সোহেল, লিটন, অহিদসহ অন্তত ২০ জন গুলিবিদ্ধ হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শতাধিক রাউন্ড গুলিবর্ষণ করে পুলিশ, র্যা ব ও বিজিবি। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
মনোহরগঞ্জ থানার ওসি হারুন- অর- রশিদ চৌধুরি জানান, পুলিশ, বিজিবি ও র্যা বের যৌথ চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।

advertisement

Posted ১৭:১৯ | বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com