| বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
ঢাকা, ২৬ ডিসেম্বর : আগামী ২৯ ডিসেম্বর বিএনপির ঢাকা অভিমুখে মার্চ ফর ডেমোক্রেসি কর্মনূচি বন্ধে আওয়ামী লীগের পরামর্শ প্রসঙ্গ প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, বিএনপির ওই কর্মসূচি নির্বাচনী কোনো সমাবেশ না। এটা অন্য ব্যাপার। কারো পরামর্শে তাদের কর্মসূচি বন্ধে কমিশন কিছু করবে না।
তিনি বলেন, কর্মসূচির ব্যাপারে কমিশনের কিছু করারও নাই। যারা ব্যবস্থা নেয়ার তারা ব্যবস্থা নেবেন।
বৃহস্পতিবার রাতে শেরে বাংলা নগরের নির্বাচন কমিশন কার্যালয় ছেড়ে যাওয়ার সময় সিইসি সাংবাদিকদের এসব কথা বলেন।
সিইসি বলেন, আগামী ১১ জানুয়ারি পর্যন্ত খ্রিস্টানদের বড়দিনের ছুটি থাকায় দশম সংসদ নির্বাচনে রাশিয়া কোনো পর্যবেক্ষক পাঠাতে পারছে না। রাশিয়ার প্রতিনিধি দল বলেছে, বড়দিনের ছুটিতে তারা সব ধরনের অনুষ্ঠান বর্জন করে চলেন। এজন্যে বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করা তাদের পক্ষে সম্ভব হবে না।
উল্লেখ্য, এর আগে বিকালে আওয়ামী লীগের নির্বাচন সমন্বয় উপ-কমিটির আহ্বায়ক ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বিএনপির আগামী ২৯ ডিসেম্বর ঢাকা অভিমুখে মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি বন্ধ করতে আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্বাচন কমিশনকে (ইসি) পরামর্শ দেয়।
Posted ২০:২৪ | বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin