সোমবার ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কারা নতুন করে প্রস্তুতি নিচ্ছে ইরানে সম্ভাব্য স্থল অভিযানের

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ০৭ মার্চ ২০২৬ | প্রিন্ট

কারা নতুন করে প্রস্তুতি নিচ্ছে ইরানে সম্ভাব্য স্থল অভিযানের

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে ইরানে সম্ভাব্য স্থল অভিযান নিয়ে নতুন করে আলোচনা সামনে এসেছে। ইরাকভিত্তিক একটি ইরানি কুর্দি সংগঠনের নেতা বলেছেন, পরিস্থিতি অনুকূলে থাকলে ইরানে স্থল অভিযান চালানোর সম্ভাবনা রয়েছে।

ইরাকভিত্তিক সংগঠন খাবাত অর্গানাইজেশন অফ ইরানি কুর্দিস্তান এর সেক্রেটারি জেনারেল বাবাশেখ হোসেইনি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। তিনি জানান, ইরাকে অবস্থানরত ইরানি কুর্দি যোদ্ধাদের ইরানে একটি স্থল অভিযান চালানোর প্রবল সম্ভাবনা রয়েছে।

তবে বর্তমানে তাদের যোদ্ধারা কোনো আক্রমণাত্মক অভিযানে নেই বলেও জানিয়েছেন তিনি। তার ভাষায়, এই মুহূর্তে আমরা কোনো আক্রমণাত্মক অভিযানে লিপ্ত নই।

হোসেইনি বলেন, দীর্ঘ সময় ধরে তারা সম্ভাব্য অভিযানের পরিকল্পনা করে আসছেন। এখন পরিস্থিতি অনুকূল হলে এমন অভিযান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র বিভিন্ন মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করেছে। যদিও এখন পর্যন্ত সরাসরি কোনো সাক্ষাৎ হয়নি।

তার ভাষায়, আমেরিকানরা বিভিন্ন মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তবে এখনো আমাদের সরাসরি সাক্ষাৎ হয়নি। তারা জানতে চেয়েছে এই শাসনব্যবস্থার বিষয়ে আমাদের অবস্থান কী এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার সম্ভাবনা আছে কি না।

হোসেইনি বলেন, এখন পর্যন্ত যোগাযোগ হয়েছে মধ্যস্থতাকারী ও অন্যান্য কুর্দিদের মাধ্যমে।

তিনি আরও বলেন, যখন সময় আসবে এবং তাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ হবে, তখন মাঠপর্যায়ের কার্যক্রম পরিষ্কার হবে।

তার মতে, যদি কোনো সময় স্থল অভিযান শুরু হয়, তাহলে তাদের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক ও উন্নত সরঞ্জামের প্রয়োজন হবে।

হোসেইনি জানান, বর্তমানে তাদের কাছে যে সরঞ্জাম আছে তা খুবই সাধারণ ও পুরনো। বর্তমান সময়ের যুদ্ধ অনেক বেশি উন্নত হয়ে গেছে। তাই ভবিষ্যতে পরিস্থিতি তৈরি হলে আধুনিক সরঞ্জাম প্রয়োজন হবে বলেও তিনি উল্লেখ করেন। সূত্র: আল জাজিরা

advertisement

Posted ০৮:১৩ | শনিবার, ০৭ মার্চ ২০২৬

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com