শনিবার ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

কামাল মজুমদারের নির্বাচনী অফিসে হামলার নিন্দা জানিয়েছে ডা.শফিকুর রহমান

  |   বুধবার, ১৯ ডিসেম্বর ২০১৮ | প্রিন্ট

কামাল মজুমদারের নির্বাচনী  অফিসে হামলার নিন্দা জানিয়েছে ডা.শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার ঃ ঢাকা-১৫ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কামাল মজুমদারের প্রচারকেন্দ্রে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন একই আসনের ২৩ দল মনোনীত প্রার্থী  ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান । বিভিন্ন  সংবাদপত্রের  খবরে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে  দুর্বৃত্তরা মিরপুরের মোল্লাপাড়ার প্রচারকেন্দ্রে হামলা চালায় ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৫ আসনের ২৩ দল মনোনীত প্রার্থী ডা. শফিকুর রহমান, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জনাব কামাল মজুমদারের নির্বাচনী অফিসে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যাক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন। এ বিষয়ে ডা. শফিকুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি এ হামলার তীব্র নিন্দা জানাই এবং এ ধরনের হামলাকে কাপুরুষোচিত হামলা বলে মনে করি। একই সাথে কোন মহল যাতে কোনভাবে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করতে না পারে সে জন্য তিনি দেশবাসী সহ সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকার আহবান জানান।

 

advertisement

Posted ০২:৩১ | বুধবার, ১৯ ডিসেম্বর ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com