বুধবার ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কামরুল-টুকুর কড়া সমালোচনা করলেন নাসিম

  |   বুধবার, ১১ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

nasim-al

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার মৃত্যদণ্ড কার্যকরের বিষয়টি গণমাধ্যমে আগেভাগেই প্রকাশ করে দেওয়ায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শাসমুল হক টুকুর কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, ‘আমরা এখন এক কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছি। এই মুহূর্তে দায়িত্বশীল পদে থেকে আগে থেকেই মৃত্যুদণ্ডের ব্যাপারে এমন কোনো বক্তব্য দেওয়া কোনোমতেই উচিত হয়নি। দয়া করে আপনারা এমন কোনো বক্তব্য দিবেন না যাতে কোনো রায় কার্যকরে বাধা সৃষ্টি হয়।’
বুধবার দুপুরে ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ১৪ দলের এই মুখপাত্র এসব কথা বলেন।
জাতিসংঘের সংলাপের উদ্যোগকে স্বাগত জানিয়ে নাসিম বলেন, ‘আমরা অতিথি পরায়ণ জাতি। বিদেশি বন্ধুদের সম্মান করতে আমরা জানি। জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর উদ্যোগে সংকটের সমাধান আমরাও চাই। তবে সংবিধানের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে আমরা তা মেনে নেব না। সংবিধান অনুযায়ী শেখ হাসিনাকেই নির্বাচনকালীন সরকারের প্রধান রাখতে হবে।’
আইনশৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, ‘প্রশাসনকে প্রয়োজনে আরো কঠোর হতে হবে। তারা যতই কঠোর হবে, ততই সাধারণ জনগণের সমর্থন পাবে। জনগণ তাদের পাশে এসে দাঁড়াবে। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে চিরুণী অভিযান চালিয়ে তাদের দুর্গ গুড়িয়ে দিতে হবে।’
বৈঠকে গণআজাদী লীগের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মাসুদ, জাসদ নেত্রী শিরিন আক্তার, কমিউনিস্ট কেন্দ্রের সাধারণ সম্পাদক অসিত বরণ রায় প্রমুখ।

advertisement

Posted ১৪:১৩ | বুধবার, ১১ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com