শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কাবা শরিফে দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য খালেদা জিয়ার বিশেষ মোনাজাত

  |   সোমবার, ০৫ আগস্ট ২০১৩ | প্রিন্ট



বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোববার দিবাগত রাতে মক্কায় কাবা শরিফে লাইলাতুল কদরে প্রায় ২০ লাখ মুসল্লির সাথে মাগরিব, এশা, তারাবি, কিয়ামুল লাইল ও ফজরের নামাজ আদায় করেছেন।

তিনি এসময় বিশেষ মোনাজাতে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেছেন। হারাম শরিফের চারদিকে প্রায় পাঁচ বর্গকিলোমিটারজুড়ে রাস্তায় বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা লাইলাতুল কদর উপলক্ষে কিয়ামুল লাইল ও বিশেষ মোনাজাতে বিশ্বের মুসলমানদের ঐক্য শান্তি কামনা করেন। 

এ সময় মক্কা প্রাদেশিক বিএনপির প্রধান উপদেষ্টা খন্দকার হেলাল সিআইপি নেতৃত্বে মক্কার বিএনপির নেতা কর্মীরা খালেদা জিয়ার সাথে উপস্থিত ছিলেন। তার সফ সঙ্গী হিসেবে তার ছোট ভাই শামীম এস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতিমা ও তাদের দুই ছেলে, প্রেস সচিব মারুফ কামাল, বিরোধী দলীয় নেতার একান্ত সচিব সালেহ আহমেদ, ঢাকা মহানগরীর বিএনপির সদস্য সচিব আ: সালাম, আবুল খায়ের ভূঁইয়া এমপি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু ও আলোকচিত্রী নুরউদ্দিন আহমেদ, সৌদি আরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব এবং সৌদিআরব পশ্চিমাঞ্চল যুবদলের ও ১/১১ এর খালেদা জিয়া-তারেক মুক্তি পরিষদের আহবায়ক প্রিন্স আল লিনটন,মক্কা প্রাদেশিক বিএনপি সভপতি মাওলানা রফিক, মক্কা প্রাদেশিক যুবদলের সভাপতি মইনূল ইসলাম ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 

বেগম খালেদা জিয়া সৌদি বাদশাহ আব্দুল্লাহ বিন আ: আজিজের আমন্ত্রণে রাজকীয় মেহমান হিসেবে পবিত্র ওমরা পালনের জন্য ১০ দিনের সৌদি সফর করছেন। বেগম খালেদা জিয়ার ৭ আগষ্ট দেশে ফেরার কথা রয়েছে। 
For News : news@shadindesh.com
advertisement

Posted ২০:৫১ | সোমবার, ০৫ আগস্ট ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com