| শনিবার, ০৮ মার্চ ২০১৪ | প্রিন্ট
এমদাদুল্লাহ্, কিশোরগঞ্জ : করিমগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ কান্দাইল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শনিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো: জিল্লুর রহমান।
সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিনিয়র তদন্ত কর্মকর্তা এম. সানাউল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন করিমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: জনাব আলী, জেলা বিএমএ সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা ডাক্তার মাহবুব ইকবাল, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ. কে. নাছিম খান, ইনডিপেনডেন্ট টিভি ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাইফউদ্দীন আহমেদ লেনিন, জিটিভির জেলা প্রতিনিধি সোহেল চৌধুরী প্রমুখ।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মো: জিয়াউদ্দিন খানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধান শিক্ষক মো: মুশফিকুর রহমান দুলাল, কান্দাইল দাখিল মাদ্রাসার সভাপতি মো: মোতাহার হোসেন, উত্তর কান্দাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো: মতিউর রহমান, কান্দাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভপতি মো: আব্দুল গণি, জয়কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো: আনোয়ার হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন।
Posted ১২:৪৯ | শনিবার, ০৮ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin