বুধবার ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কাদের মোল্লা ‘নির্দোষ’ দাবি ইমরান খানের

  |   বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

কাদের মোল্লা ‘নির্দোষ’ দাবি ইমরান খানের

imran khan

জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাকে যে অভিযোগে ফাঁসি দেয়া হয়েছে তা ‘ভুয়া’ বলে মন্তব্য করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ প্রধান ও সাবেক ক্রিকেটার ইমরান খান। তিনি কাদের মোল্লাকে ‘নির্দোষ’ বলেও দাবি করেন।

সোমবার পাকিস্তান জাতীয় পরিষদে দেয়া এক বক্তৃতায় ইমরান খান এসব কথা বলেন বলে মঙ্গলবার দেশটির একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

বক্তৃতায় এক মানবাধিকার কর্মীর বরাত দিয়ে বলেন, “কাদের মোল্লার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছিল, সেগুলোর ব্যাপারে তিনি কিছুই জানতেন না।”

ইমরান খান বলেন, “১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ‘ঢাকার পতন’ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে পুরো ব্যাপারটির নিষ্পত্তিই সে সময় গণতান্ত্রিকভাবেই হওয়া উচিত ছিল।”

এদিকে, সোমবার দৈনিক জংয়ে নিয়মিত কলামে পাকিস্তানের প্রখ্যাত সাংবাদিক হামিদ মীর বলেছেন, নিঃসন্দেহে আমরা ১৯৭১ সালে ভুল করেছিলাম। বাংলাদেশের সরকারও এখন কাদের মোল্লাকে ফাঁসি দিয়ে ভুল করেছে। উভয়কেই নিজ নিজ ভুল স্বীকার করে নেয়া উচিত। আর উভয়কেই এই ভুল থেকে শিক্ষা অর্জন করতে হবে।

কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর থেকে পাকিস্তান জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল প্রতিবাদ করেছে। কাদের মোল্লার পক্ষে বিভিন্ন গণমাধ্যমে সাফাই গাওয়া হয়েছে। সোমবার পাকিস্তান জাতীয় পরিষদে কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকরের নিন্দা জানিয়ে একটি প্রস্তাবও পাস করা হয়। পাকিস্তান জামায়াতের সাংসদ শের আকবর খান এই প্রস্তাব উত্থাপন করলে তাতে সমর্থন জানায় সরকারি দল মুসলিম লিগ। এ ছাড়া ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ, আওয়ামী মুসলিম লিগ, পাকিস্তান মুসলিম লিগ (কায়েদে আজম) ও জমিয়তে উলামা ইসলাম পাকিস্তান জামায়াতের এই প্রস্তাবে সমর্থন জানায়।

advertisement

Posted ০৯:১০ | বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com