| মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার সঙ্গে তার পরিবারের সদস্যদের শেষ দেখা করতে বলা হয়েছে। আর এই দেখাই হলে শেষ দেখা।
কারা কর্তৃপক্ষ মঙ্গলবার রাত আটটার মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে গিয়ে কাদের মোল্লার সঙ্গে শেষ দেখা করতে তার স্ত্রী ও ছেলে-মেয়েদের জানিয়েছে।
কাদের মোল্লার ছেলে হাসান জামিল জানিয়েছেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারের একজন ডেপুটি জেলার এ সংক্রান্ত একটি চিঠি তাদের বাসায় দিয়ে গেছেন।
চিঠিতে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার স্ত্রী সানোয়ারা মোল্লাকে উদ্দেশ্য করে বলা হয়, আপনি এবং আপনার নিকট আত্মীয় স্বজনকে জরুরী ভিত্তিতে অদ্য ১০.১২.১৩ইং তারিখ রাত আটটার মধ্যে আপনার স্বামীর সাথে সাক্ষাত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
Posted ১৭:৫১ | মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin