বুধবার ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কাদের মোল্লার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি

  |   সোমবার, ০৯ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

kader molla

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।
রবিবার দুপুরে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই পরোয়ানা জারি করেন।
ট্রাইব্যুনাল এই পরোয়ানা জারি করে প্রয়োজনীয় নথিপত্র ঢাকা কেন্দ্রীয় কারাগার ও ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করেছে।
এর আগে সকাল ১১টা ৫০ মিনিটে সুপ্রিমকোর্ট আবদুল কাদের মোল্লার সুপ্রিমকোর্টে মৃত্যুদণ্ড পাওয়া জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার রায়ের অনুলিপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠায়।
সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার একেএম শামসুল ইসলাম গাড়িযোগে (ঢাকা মেট্টো চ-৫৩-৭৪৮১) এটি ট্রাইব্যুনালের রেজিস্ট্রার একেএম নাসির উদ্দিন মাহমুদ বরাবর পাঠান।
গত ৫ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লাকে যাবজ্জীবন সাজা বাড়িয়ে সুপ্রিমকোর্টের আপিল বিভাগে মৃত্যুদণ্ড দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট বিভাগ ৭৯০ পৃষ্টার এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া যাবজ্জীবন কারাদণ্ডাদেশের সাজা বাতিল করে গত ১৭ সেপ্টেম্বর সংক্ষিপ্ত রায়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এ রায় দেন।
সংক্ষিপ্তভাবে দেয়া এ রায়ে পাঁচজনের মধ্যে চারজন কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড দেয়ার বিষয়ে একমত হলেও একজন দ্বিমত পোষণ করেন।
আপিল বিভাগে কাদের মোল্লার মামলা নিষ্পত্তির মধ্য দিয়ে এই প্রথম স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের কোনো মামলায় আপিল বিভাগে রায় হলো।
প্রধান বিচারপতি ছাড়াও আপিল বিভাগের সংশ্লিষ্ট বেঞ্চের অপর বিচারপতিরা হলেন- বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা, বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।

advertisement

Posted ১২:১১ | সোমবার, ০৯ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com