রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কাঁদলেন আসাদুজ্জামান নূর

  |   রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

asaduzzaman noor
নিজস্ব প্রতিবেদক, 

নীলফামারী : নীলফামারীর সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলায় নিহতদের জানাজা অনুষ্ঠিত হয়েছে রোববার সন্ধ্যায়। জানাজায় অংশ নিয়ে কান্নায় ভেঙে পড়েন আসাদুজ্জামান নুর।

কান্নাজড়িত কণ্ঠে আসাদুজ্জামান বলেন, “আমাকে বাঁচাতে গিয়েই তারা মারা গেছেন। জীবন দিয়ে তারা আমাকে বাঁচিয়েছেন। আমি সবার কাছে চিরঋণী।”
নীলফামারী শহরে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সাংসদ আসাদুজ্জামান নূর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন ও দলের নেতা-কর্মীরা অংশ নেন।
সাংসদ ও নাট্যব্যক্তিত্ব আসাদুজ্জামান নূরের গাড়িবহরে শনিবার জামায়াত-শিবিরের হামলায় নিহত হন আওয়ামী লীগের চার নেতা-কর্মী।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মমতাজুল হক জানান, রাতে টুপামারী গ্রামে দ্বিতীয় দফা জানাজা শেষে লাশগুলো দাফন করা হবে।
নীলফামারী-২ (সদর) আসনের সাংসদ আসাদুজ্জামান নূরের গাড়িবহরে গতকাল বিকেলে জামায়াত-শিবির হামলা চালালে পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। সংঘর্ষে নিহত হন সদর উপজেলার টুপামারী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি খোরশেদ চৌধুরী (৫৫), আওয়ামী লীগের কর্মী লেবু (৪০), যুবলীগের কর্মী ফরহাদ হোসেন (২৫) ও ছাত্রলীগের কর্মী মুরাদ হোসেন (২০)।
সেখানে প্রায় সোয়া ঘণ্টা অবরুদ্ধ থাকার পর সন্ধ্যায় সাংসদ আসাদুজ্জামান নূর পুলিশি পাহারায় নীলফামারীর বাসভবনে পৌঁছান।

advertisement

Posted ২০:৫৭ | রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com