| শুক্রবার, ২২ নভেম্বর ২০১৩ | প্রিন্ট
নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন কর্মসূচি পালনে বিএনপি শীর্ষ নেতাদের নির্দেশনা দিলেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাত সাড়ে ৯টা থেকে প্রায় ঘন্টাব্যাপী খালেদা জিয়ার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক সূত্রে জানা যায়, অসাংবিধানিকভাবে সর্বদলীয় গঠনের প্রতিবাদ ও নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থায় প্রতিষ্ঠার দাবিতে সারা দেশে জেলা, মহানগর ও উপজেলায় বিক্ষোভ সমাবেশের পাশাপাশি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ১৮ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশে পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হতে পারে। সেখান থেকে সারাদেশে গণবিক্ষোভ এবং নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিএনপি চেয়ারপারসন বৈঠকে ঢাকায় আন্দোলন কর্মসূচি কিভাবে সফল করা যায়, কি করে সকল নেতা কর্মীদের মাঠে নামানোর মাধ্যমে ঢাকাকে সারা দেশ থেকে বিছিন্ন করা যায়। কি কারণে ঢাকার আন্দোলন ব্যর্থ হচ্ছে। এমন কি সারা দেশে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আন্দোলনে সম্পৃক্ততার বিষয়টি তুলে ধরে আগামী দিনের আন্দোলনে ঢাকার আন্দোলন সেই সম্পৃক্ততা কি করে কাজে লাগিয়ে সফলতায় রুপান্তরিত করা যায় সে বিষয়ে আলোচনা করেন। এছাড়া হরতাল ও অবরোধ নিয়েও বৈঠকে আলোচনা হয়।
সূত্র জানায়, খালেদা জিয়া বৈঠকে উপস্থিত সকল সদস্যের সঙ্গে আলাদা আলাদাভাবে মতবিনিময় করেন এবং পরবর্তী আন্দোলন কর্মসূচির পালনে কিভাবে জনসাধারণের সঙ্গে সম্পৃক্ত হওয়া যায় সে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন।
বৈঠকে খালেদা জিয়া নেতাকর্মীদের সর্তক ও সাবধানতা অবলম্বন করে আগামী দিনে আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করতেও নির্দেশনা দেন বলে জানা যায়।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড.খন্দাকার মোশাররফ হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, শামসুজ্জামান দুদু,ইকবাল হাসান মাহমুদ টুকু,
Posted ১৫:০০ | শুক্রবার, ২২ নভেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin