| সোমবার, ২০ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
করাচি: পাকিস্তানের নিরাপত্তা বাহিনী করাচিতে এক অভিযান চালিয়ে সন্দেহভাজন ২০ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। সম্প্রতি পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর সশস্ত্র গোষ্ঠীর হামলা বরড় যাওয়ার পরিপ্রেক্ষিতে এই অভিযান চালানো হয়।
পাকিস্তানের বার্তা সংস্থা সামা জানায়, নিরাপত্তা বাহিনী বন্দরনগরী করাচির মাঙ্গুপির এলাকায় প্রায় পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে অস্ত্রসহ অন্তত ২০ সন্দেহভাজন সন্ত্রাসীকে আটক করে। বার্তা সংস্থাটি আরো জানায়, এ অভিযানে নিরাপত্তা বাহিনীর এক হাজারের বেশি সদস্য এবং বেশ কয়েকটি হেলিকপ্টার অংশ নেয়।
সোমবার পাকিস্তানের সেনা সদর দফতরের কাছে বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। রোববার একটি সামরিক চেকপোস্টে বোমা হামলায় অন্তত ২০ জন নিরাপত্তা সদস্য নিহত হন। সূত্র: ডন।
Posted ১২:২৭ | সোমবার, ২০ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin