বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কঠোর কর্মসূচির হুমকি ব্যবসায়ীদের

  |   রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

business bgme

ঢাকা: চলমান রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে মানববন্ধনে দুই দলকে উদ্দেশ্য করে ব্যবসায়ীরা বলেছেন, “সমঝোতা করুন নয়তো ক্ষমতা ছাড়ুন।এভাবে চলতে পারে না। মানুষকে বাঁচানোর আন্দোলন এখন মানুষ মারার আন্দোলনে রূপান্তর হয়েছে। ব্যবসায়িক সব কার্যক্রম স্থবির হয়ে আছে। রাজনৈতিক স্থিতিশীলতা না হলে, জনগণের কাছে ক্ষমতা ছেড়ে দিন।”

দেশের চলমান রাজনৈতিক সহিংসতা, হরতাল ও অবরোধের পরিপ্রেক্ষিতে ‘শিল্প-বাণিজ্যের অবকাঠামো ধ্বংসের প্রতিবাদে এবং শান্তির দাবিতে রোববার মতিঝিলে এফবিসিসিআই ভবনের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। রাজধানীর সব স্থরের ব্যবসায়ী এই আহ্বানে সাড়া দিয়ে বেলা সাড়ে ১১ টা থেকে ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন।
একই সঙ্গে মতিঝিলের আশেপাশে ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা সাদা পতাকা নিয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে অবস্থান করতে দেখা গেছে।
কর্মসূচিতে অংশ নিয়ে ব্যবসায়ী নেতারা বলেন, “চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধ না হলে ব্যবসায়ীরা আর ঘরে বসে থাকবে না। প্রয়োজনে মালিক-শ্রমিক এক সঙ্গে রাজপথে নামবে। চলমান সহিংসতার কারণে ইতিমধ্যে ব্যবসায়ীদের মেরুদণ্ড ভেঙে গেছে। এই অবস্থা চলতে থাকলে দেশের শিল্প-বাণিজ্য মুখ থুবড়ে পড়বে। বিবাদমান রাজনৈতিক দলের মধ্যে মধ্যে সমঝোতা না হলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।”
এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিনের সভাপতিত্বে ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সাবেক সভাপতি সালমান এফ রহমান, আনিসুল হক, একে আজাদ, বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম। এছাড়া বিজিএমইএ সাবেক সভাপতি আনোয়ারুল আলম পারভেজ, শফিউল ইসলাম মহিউদ্দন, সালাম মুর্শিদীসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
কাজী আকরাম উদ্দিন বলেন, “চলমান সহিংসতার পরিপ্রেক্ষিতে আমরা শান্তি চাই। রাজনীতিবীদরা লেভেল প্লেইং ফিল্ড চান, তেমনি আমরাও ব্যবসা পরিচালনার জন্য সুষ্ঠু পরিবেশ চাই। ধ্বংসাত্মক রাজনীতি আমরা চাইন না। আজকের এই কর্মসূচিতে গোটা দেশে লাখ লাখ ব্যবসায়ীরা অংশগ্রহণ করেছে। ফলে সরকারের কাছে এই কর্মসূচি একটি বার্তা পৌঁছে দেবে।”
সালমান এফ রহমান বলেন, “রাজনীতিবিদরা ব্যর্থ হলে নেতৃত্ব আমাদের দিতে হবে। তারা সমাধান করতে না পারলে আমরা রাজপথে নামবো। আমরা তাদের শ্রদ্ধা করি। কিন্তু তারা যেভাবে দেশ চালাচ্ছেন সেটা আমরা সহ্য করতে পারছি না।”
আনিসুল হক বলেন, “প্রতি পাঁচ বছর অন্তর আমাদের দেশের ইতিহাস বদল হয়। চলমান সহিংসতা অব্যাহত থাকলে আমরা ভেঙে যাওয়া মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবো না। বর্তমানে দেশের ১৬ কোটি মানুষ কারাগারে রয়েছে। এই কারাগার থেকে আমরা মুক্তি চাই। এজন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার কোনো বিকল্প নেই।”
একে আজাদ বলেন, “ক্ষমতার আসনে আপনাদেরকে আমরা বসিয়েছি। কিন্তু আপনারা আমাদের কথা ভাবছেন না। সব ধরনের ব্যবসা আজকে হুমকির মুখে পড়েছে। এই অবস্থা চলতে থাকলে ব্যবসায়ীরা দুই নেত্রীর বাসভনের সামনে অবস্থান নেবে।”
কর্মসূচিতে রাজধানীর সব ব্যবসায়ীরা তাদের নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সাদা পতাকা নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এর আগে, গত বুধবার দুপুরে রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ।

advertisement

Posted ২০:৫৪ | রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com