শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন ব্যারিস্টার জায়মা রহমান

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট

ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন ব্যারিস্টার জায়মা রহমান

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দিতে লন্ডন থেকে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন ব্যারিস্টার জায়মা রহমান। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধিত্ব করছেন।

 

মঙ্গলবার  ওয়াশিংটন ডিসিতে পৌঁছান ব্যারিস্টার জায়মা রহমান। বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জায়মা রহমান।

 

ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দিতে গত ১০ জানুয়ারি বিএনপির একটি প্রতিনিধি দলকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়।

আমন্ত্রিতরা হলেন— বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তবে তারেক রহমান যুক্তরাষ্ট্রে যাননি। তার প্রতিনিধিত্ব করবেন কন্যা ব্যারিস্টার জায়মা রহমান।

 

৫ ও ৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে ব্রেকফাস্ট প্রেয়ার অনুষ্ঠিত হবে। কংগ্রেস ও সিনেটের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বক্তব্য দেবেন— মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট এমন একটি আয়োজন, যেখানে বিশ্বের বহু দেশ থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গ আমন্ত্রিত হয়ে থাকেন। এখানে রাজনৈতিক ভিন্নমত নির্বিশেষে সবাই একত্র হয়ে বিশ্ব শান্তি ও মানবতার জন্য প্রার্থনা করেন।

advertisement

Posted ১৪:১৫ | বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com