| শুক্রবার, ০৭ মার্চ ২০১৪ | প্রিন্ট

মুনতাসির রায়হান মীম, ৭মার্চ : সাবেক ছাত্রনেতা ও জাগপা সভাপতি শফিউল আলম প্রধান দেশের সকল শিক্ষাঙ্গনকে সন্ত্রাস ও দখলদার মুক্ত করার দাবী জানিয়েছেন।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় সকল ভার্সিটি-কলেজ এখন সন্ত্রাসীদের অভয়ারন্য। সরকার সমর্থক স্বশস্ত্র জঙ্গীরা অস্ত্র উচিয়ে প্রকাশ্যে মহড়া দিচ্ছে। আইন-প্রশাসন সবাই তাদের হাতে জিম্মি।
পরিনামে যুবলীগ-ছাত্রলীগের জঙ্গীরা গতকাল নোয়াখালী কবির হাট থানায় স্বশস্ত্র হামলা চালাবার সাহস পেয়েছে। সুতরাং জঙ্গী-আলকায়দার দোহাই দিয়ে ফায়দা হবে না। প্রধানমন্ত্রীর উদ্দেশ্য করে তিনি বলেন, এ অবস্থা চলতে থাকলে ইতিহাসে আপনি একদিন জঙ্গীবাদের জননী বলে চিহ্নিত হবেন।
তিনি বলেন, জালিমশাহী শুধু গণতন্ত্র হত্যা করে নাই। ছাত্র সংসদ নির্বাচনের অধিকারও কেড়ে নিয়েছে। দিল্লীর নীলনকশায় দেশকে মেধা ও নেতা শূন্য করার চক্রান্ত চলছে। আওয়ামী গডফাদারাই হল-জমি দখল করে জগন্নাথের ছাত্রদের বাস্তহারা বানিয়েছে।
স্বাধীনতার মাসে তিনি দখলদার মুক্ত শিক্ষাঙ্গন, ছাত্র সংসদ নির্বাচন ও সকল মতের ছাত্রদের স-অবস্থানের দাবীতে ঐক্যবদ্ধ ছাত্রসংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান।
দখলদার মুক্ত শিক্ষাঙ্গন, ছাত্র সংসদ নির্বাচন ও জবির হল পুনরুদ্ধার ও সকল ছাত্র রাজবন্দীর মুক্তির দাবীতে আজ সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাব চত্বরে নগর জাগপা ছাত্রলীগ আয়োজিত মাববন্ধন কর্মসূচীতে তিনি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
নগর জাগপা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সালাহ্ উদ্দিন আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৯০’র আন্দোলনের অন্যতম ছাত্রনেতা জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, নগর জাগপা’র সভাপতি আসাদুর রহমান খান, সাধারণ সম্পাদক সানাউল্লাহ সানু, যুব জাগপা কেন্দ্রীয় সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সিকদার।
বক্তব্য রাখেন জাগপা ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম, ছাত্রনেতা রিয়াজ উদ্দিন, শ্যামল চন্দ্র সরকার, মোঃ আইয়ুব আলী, জাহিদুল ইসলাম, মাহাবুবুর রহমান, জাহাঙ্গীর আলম, মোঃ মাহাবুব মোড়ল, রফিকুল ইসলাম খান, কৃষ্ণ মন্ডল, মোঃ নাজমুল হোসেন, জীবন চৌধুরী প্রমুখ ছাত্রনেতৃবৃন্দ।
Posted ১১:০০ | শুক্রবার, ০৭ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin