| শনিবার, ০৭ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান।
এরশাদের প্রেসসচিব জানিয়েছেন, বৌভাত অনুষ্ঠানের নিমন্ত্রণ দিতে এরশাদের বাসায় যান তিনি।
শনিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এরশাদের বারিধারার বাসভবন প্রেসিডেন্ট পার্কে পৌঁছান তিনি। এসময় পেপার মোড়ানো একটি প্যাকেট নিয়ে বাসার ভেতরে প্রবেশ করেন সাকিব।
প্রায় ১৫ মিনিট বাসার ভেতরে অবস্থানের পর বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি তিনি।
এরশাদের প্রেসসচিব সুনীল শুভ রায় সাংবাদিকদের জানান, আগামী ১৫ ডিসেম্বর বৌভাত অনুষ্ঠানের নিমন্ত্রণ দিতে এরশাদের বাসায় যান সাকিব আল হাসান।
Posted ১৫:২৮ | শনিবার, ০৭ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin