সোমবার ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এমপির গাড়িতে অপর এমপির সমর্থকদের হামলা

  |   মঙ্গলবার, ১১ মার্চ ২০১৪ | প্রিন্ট

 mp-mp

চাঁপাইনবাবগঞ্জ, ১১ মার্চ (জাস্ট নিউজ) : চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম রাব্বানীর গাড়িতে হামলা চালিয়েছে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদের কর্মী-সমর্থকরা। শিবগঞ্জ উপজেলার রানীহাটি এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, বিকালে রানীহাটি মাঠে গোলাম রাব্বানীকে সংবর্ধনা দিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি কে হবেন এ নিয়ে গোলাম রাব্বানী ও আব্দুল ওদুদের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে ওদুদের কর্মী-সমর্থকরা গোলাম রাব্বানীর গাড়িতে হামলা চালায়। এতে গাড়ির সামনের কাঁচ ফেটে যায়। তবে এ সময় গোলাম রাব্বানী গাড়িতে ছিলেন না।

এ ব্যাপারে অনেকবার চেষ্টা করেও আব্দুল ওদুদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

advertisement

Posted ১৬:১১ | মঙ্গলবার, ১১ মার্চ ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com