শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এবারও সংখ্যাগরিষ্ঠ আ.লীগ : এ পর্যন্ত যাঁরা নির্বাচিত হলেন

  |   রবিবার, ০৫ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

Shongshod-Bhaban

স্টাফ রিপোর্টার : দশম জাতীয় সংসদ নির্বাচনেও একক সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে আওয়ামী লীগ। রোববার ৫৯ জেলার ১৪৭টি সংসদীয় আসনে সরাসরি ভোট হয়। সর্বশেষ ঘোষিত ১৩৯ আসনের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ ১০৮ আসনে জয় পেয়েছে। জাতীয় পার্টি পেয়েছে ১২টি, জাসদ ৩, ওয়ার্কার্স পার্টি ৪, আওয়ামী লীগের বিদ্রোহী, স্বতন্ত্র ও অন্যান্য ১৩টি। এর আগে ১৫৩ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ ও তার শরিক দলগুলোর প্রার্থীরা। আওয়ামী লীগ একাই ১২৩ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে। ফলে বিপুলসংখ্যক আসনে বিজয়ী হয়ে টানা দ্বিতীয় এবং তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ।

১৩৯ আসনে যাঁরা নির্বাচিত হলেন রংপুর-৬ আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন শেখ হাসিনা। রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের ১০৬টি ভোটকেন্দ্রে ১,৪৮,৫৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। ঘোষিত ফলাফল অনুযায়ী এসব ভোটকেন্দ্রে নৌকা প্রতীক নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ লাখ ২৮ হাজার ৬৬৯ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙল প্রতীক নিয়ে জাপার নুর আলম জাদু পেয়েছেন ৪ হাজার ২৯৫ ভোট। রংপুর-৪ আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী টিপু মুন্সি। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ১৩০৮২। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী কলিমুদ্দিন ভরসা পেয়েছে ৫৯৮৬ ভোট।

কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনে বেসরকারিভাবে জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু নির্বাচিত হয়েছেন। ১২০টি কেন্দ্রে যুব ও ক্রীড়া মন্ত্রী চুন্নু (লাঙ্গল) প্রতীক নিয়ে ৭৯৩৯২ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সাংসদ স্বতন্ত্র প্রার্থী ড. মিজানুল হক (হরিণ) প্রতীক নিয়ে ১৬৪৭৪ ভোট পেয়েছেন। নাটোর-৩ (সিংড়া) আসনে আওয়ামী লীগ প্রার্থী জোনায়েদ আহম্মেদ পলক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৯১ হাজার ৬২৫টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স পার্টির মিজানুর রহমান মিজান পেয়েছেন ১৩ হাজার ৫০ ভোট।

ঝালকাঠি-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, আওয়ামী লীগ প্রার্থী বজলুল হক হারুন। তিনি ভোট পেয়েছেন, ৮৮ হাজার ৪৩০ ভোট। জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ লক্ষ ৭৯ হাজার ৮৬৬ ভোট। নিকটতম স্বতন্ত্রপ্রার্থী আজিজ আহম্মেদ হাসান পেয়েছেন ৫ হাজার ৯৬ ভোট।

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বেসরকারিভাবে আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মজিবুর রহমান ফকির নির্বাচিত হয়েছেন। আমাদের প্রতিবেদক শেখ মহিউদ্দিন আহাম্মদ জানিয়েছেন, তিনি ভোট পান ৪৩ হাজার ৬৪০টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী নাজনীন আলম পেয়েছেন ১৫ হাজার ১২৩টি ভোট।

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে আওয়ামী লীগ প্রার্থী ফাহিম গোলন্দাজ বাবেল ১ লাখ ৮৫ হাজার ৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের অ্যাডভোকেট নুরুল ইসলাম খান পেয়েছেন ৪ হাজার ১৮৪ ভোট। ভোলা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুন্নবী প্রামাণিক শাওন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৮৫৫টি ভোট।

গাজীপুর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন রিমি বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নিজস্ব প্রতিবেদক হাসমত আলী জানান, রিমি পেয়েছেন ১ লাখ ১২ হাজার ৮৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আনোয়ার হোসেন পেয়েছেন ৭ হাজার ৮৭৯ ভোট। মেহেরপুর-১ আসনে আওয়ামী লীগের ফরহাদ হোসেন ৭৯ হাজার ৪০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আমাদের মেহেরপুর জেলা প্রতিবেদক মহাসিন আলী জানান, নিকট প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী ইয়ারুল ইসলাম ১৩ হাজার ৭১৪টি ভোট পেয়েছেন।

মেহেরপুর-২ আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্রপ্রার্থী মকবুল হোসেন। ভোট পেয়েছেন ৮৬ হাজার ৮৭৯টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের এম এ খালেক পেয়েছেন ৩৬ হাজার ৪৮৯ ভোট। লালমনিরহাট-১  আসনে আওয়ামী লীগের প্রার্থী মোতাহার হোসেন বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে হারিয়ে। ১৩১ টি কেন্দ্রে এরশাদ পেয়েছেন ৭৮২৭ ভোট। মোতাহার হোসেন পেয়েছেন ১৮৯২৭৬ ভোট।

ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া)আসনে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট মোসলেম উদ্দিন ১ লাখ ৬৪ হাজার ১১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকট প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাসদের আব্দুর রহমান সরকার পেয়েছেন ৮ হাজার ২৯৪ ভোট। ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে জাপার প্রার্থী আব্দুল হান্নান ৩৬ হাজার ৩৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকট প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের হাফেজ রুহুল আমীন মাদানী পেয়েছেন ৩৩ হাজার ৩৬৪ ভোট।

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে আওয়ামী লীগ প্রার্থী আব্দুর রহমান বদি বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ১ লাখ ৭ হাজার ৭২৮ ভোট পেয়ে। তার নিকট প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির তাহা ইয়াহিয়া পেয়েছেন ৭ হাজার ৩১৬ ভোট। জানিয়েছেন, নিজস্ব প্রতিবেদক সুজাউদ্দিন রুবেল।

ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ) আসনে ওয়ার্কার্স পার্টির প্রার্থী ইয়াসিন আলী ৬২ হাজার ১১৮টি ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির হাফিজ উদ্দিন পেয়েছেন ৩৭ হাজার ৮৪৫ ভোট। জানিয়েছেন আমাদের নিজস্ব প্রতিবেদক তানভিন হোসেন তানু।    নরসিংদী-৩ (শিবপুর) আসনে স্বতন্ত্রপ্রার্থী আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা ৫৪ হাজার ৬৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নিকট প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী জহিরুল ইসলাম ভূইয়া মোহন পেয়েছেন ৩১ হাজার ৯০৬ ভোট। নরসিংদী-১ (সদর) আসনে আওয়ামী লীগ প্রার্থী মো: নজরুল ইসলাম ৮৯ হাজার ৭৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মোস্তফা জামাল পেয়েছেন ৪ হাজার ৫০৭ ভোট। বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে জাসদ প্রার্থী রেজাউল করিম তানসেন ২২ হাজার ২০৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির নুরুল ইসলাম বাচ্চু পেয়েছেন ১৩ হাজার ৪৮৯ ভোট।

ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূইয়া) আসনে স্বতন্ত্রপ্রার্থী হাজী রইচ উল্লাহ ৫৭ হাজার ২৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির রিন্টু আনোয়ার পেয়েছেন ১৫ হাজার ২২৬ ভোট। জানিয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ পাটোয়ারী। নেত্রকোনা-৩ (দুর্গাপুর) আসনে আওয়ামী ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু ১ লাখ ৬৪ হাজার ৯৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির জসিম উদ্দিন ভূইয়া পেয়েছেন ১১ হাজার ৪৬৫ ভোট। জানিয়েছেন, মলয় রঞ্জন সরকার। টাঙ্গাইল-৫ আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সানোয়ার হোসেন। ১১৮টি কেন্দ্রে তিনি ভোট পেয়েছেন ৬৭৯৫৯। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী মুরাদ সিদ্দিকি পেয়েছেন ৫৯৩৫৮ ভোট। এ কেন্দ্রের মোট ভোট ৩ লাখ ৪০১৫।

চট্টগ্রাম-৩ আসনে (সন্দ্বীপ) জয়ী হয়েছেন আওয়ামী লীগের মাহফুজুর রহমান মিতা। তিনি পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৭৪৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির এম এ ছালাম পেয়েছেন তিন হাজার ৫৬৬ ভোট। সিলেট-২ আসনে জয়ী হয়েছেন জাতীয় পার্টির ইয়াহিয়া চৌধুরী তাহিয়া। তিনি ৪৭ হাজার ৭৩৯ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মহিবুর রহমান পেয়েছেন ১৬ হাজার ৭৮১ ভোট। সিলেট-৪ আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ইমরান আহমদ। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৬২ হাজার ৬৫৫।

নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমদ পেয়েছেন ২৪ হাজার ১৬৫ ভোট। গোপালগঞ্জ-৩ আসনে জয়ী হয়েছেন শেখ হাসিনা। ১ লাখ ৮৭ হাজার ১৮৫ হাজার ভোট পেয়েছেন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শেখ অপু পেয়েছেন ২ হাজার ৪৩০ ভোট। এ কেন্দ্রে মোট ভোটের সংখ্যা ২ লাখ ১১ হাজার ৯৫১ ভোট। কাস্ট হয়েছে ১ লাখ ৯০ হাজার ৬৪৯ ভোট। টাঙ্গাইল-৬ আসনে খন্দকার আব্দুল বাতেন নৌকা প্রতীকে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তিনি ৬৬২৯২ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম স্বতন্ত্রপ্রার্থী আনিছুর রহমান বুলবুল আনারস প্রতীকে পেয়েছেন ১৪৬২১ ভোট।

advertisement

Posted ২০:১৯ | রবিবার, ০৫ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com