বুধবার ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এফ-১৬ যুদ্ধবিমানের নতুন চালান পেল ইউক্রেন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২২ মার্চ ২০২৫ | প্রিন্ট

এফ-১৬ যুদ্ধবিমানের নতুন চালান পেল ইউক্রেন

ডেস্ক রিপোর্ট : এফ-১৬ যুদ্ধবিমানের নতুন একটি চালান হাতে পেল ইউক্রেন বিমানবাহিনী।

 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজেই এ তথ্য জানিয়েছেন।

বেশ কয়েকটি এফ-১৬ যুদ্ধবিমান তাদের হাতে এসেছে বলে বুধবার জানিয়েছেন জেলেনস্কি। তবে কতগুলো এফ-১৬ যুদ্ধবিমান তারা পেয়েছেন তা স্পষ্ট করে বলেননি তিনি। কোন দেশ থেকে সেগুলো এসেছে, সে কথাও স্পষ্ট করেননি। তবে নেদারল্যান্ডস, ডেনমার্ক, বেলজিয়াম ও নরওয়ে থেকে সেগুলো তারা পেয়ে থাকতে পারে বলে পশ্চিমা সংবাদমাধ্যমের একাংশের দাবি।

 

প্রসঙ্গত, রাশিয়ার সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে ২০২৩ সালের গোড়ায় নেদাল্যান্ডস এবং ডেনমার্ক ঘোষণা করেছিল, তারা কিয়েভকে এফ-১৬ দেবে। এরপরে মে মাসে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের দফতর রুশ হুঁশিয়ারি উপেক্ষা করে ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেওয়ার সিদ্ধান্ত নেয়। পাশাপাশি, ইউক্রেনের বিমান বাহিনীর পাইলটদের এফ-১৬ যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণের বন্দোবস্ত করারও ঘোষণা করা হয়েছিল হোয়াইট হাউসের পক্ষ থেকে।

 

২০২৪ সালের আগস্টে প্রথম নেদারল্যান্ডস এবং ডেনমার্কের থেকে এফ-১৬ পেয়েছিল কিয়েভ। পরবর্তী সময় নরওয়ে এবং বেলজিয়ামও সাহায্যের বার্তা দেয়। ট্রাম্প ক্ষমতায় আসার পরেই ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া মুলতুবি রেখেছেন। এই প্রেক্ষাপটে ব্রিটেন এবং রোমানিয়ার মতো ন্যাটো জোটভুক্ত দেশগুলো ইউক্রেনের এফ-১৬ পাইলটদের প্রশিক্ষণ দিচ্ছেন। রাশিয়ার পক্ষ থেকে সম্প্রতি একটি এফ-১৬ ধ্বংসের দাবি করা হলেও জেলেনস্কি সরকার তা অস্বীকার করেছে। সূত্র: কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট

advertisement

Posted ০৪:৫৪ | শনিবার, ২২ মার্চ ২০২৫

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com