সোমবার ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এফএ কাপ সেমিফাইনালে কে কার মুখোমুখি?

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ | প্রিন্ট

এফএ কাপ সেমিফাইনালে কে কার মুখোমুখি?

এফএ কাপের শিরোপা নির্ধারণে আর মাত্র তিনটি ম্যাচ বাকি। একদিন আগেই নিশ্চিত হয়েছে শেষ চার দলের নাম, আর এবার চূড়ান্ত হয়েছে সেমিফাইনালের লাইনআপও।

সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ সাউদাম্পটন, অন্য ম্যাচে চেলসি লড়বে লিডস ইউনাইটেডের বিরুদ্ধে। আগামী ২৫ ও ২৬ এপ্রিল ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল।

আর্সেনালের বিপক্ষে অপ্রত্যাশিত জয়ে সেমিফাইনালে উঠেছে সাউদাম্পটন। শনিবার সন্ধ্যায় গানারদের তারা ২-১ গোলে হারায়। গতকালকের ড্র শেষে তারা পেপ গার্দিওলার দলের বিপক্ষে লড়াই নিশ্চিত করেছে।

সেমিফাইনালে ওঠার পথে ম্যানসিটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুলকে। টানা চতুর্থ মৌসুমে ফাইনালে ওঠার হাতছানি তাদের সামনে। শেষবার তারা চ্যাম্পিয়ন হয়েছিল ২০২৩ সালে। এরপর ম্যানইউ ও ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে রানার্সআপ হয়। সাউদাম্পটন ১৯৭৬ সালের পর এই টুর্নামেন্টে ট্রফি জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে।

চেলসি ৭-০ গোলে বিধ্বস্ত করেছে পোর্ত ভেলকে। লিডস পেনাল্টি শুটআউটে ওয়েস্ট হ্যামকে ৪-২ গোলে হারিয়ে ৩৯ বছরে প্রথমবার সেমিফাইনালে। ১৯৭০ সালের ফাইনালে লিডসের মুখোমুখি হয়েছিল চেলসি। রিপ্লে ম্যাচ জিতে লন্ডন ক্লাব তাদের আট এফএ কাপের একটি ঘরে তুলেছিল।

advertisement

Posted ০৬:৩৫ | সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com