| শনিবার, ০৮ মার্চ ২০১৪ | প্রিন্ট
৮ মার্চঃ আগে জানতাম নারীরা বেশি হিংসা করে, এখন দেখছি পুরুষরাই বেশি হিংসুটে। পৃথিবীর বহু দেশে দুই ক্ষমতাবান পুরুষের মধ্যে লড়াই হয়, কেউ তো বলে না যে দুই পুরুষের যুদ্ধ। কিন্তু আমাদের দেশে দুই নারী দুই নারী বলে মাথা খারাপ করে ফেলছে।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় এ কথা বলেন।
তিনি বলেন, “রাজনীতি করলেও আমাদের কেউ অধিকার দিয়ে দেয়নি। অধিকার আদায়ে প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়।”
শেখ হাসিনা বলেন, “কেবল অধিকারের কথা বললেই হবে না, নারীকে তার অধিকার আদায় করে নিতে হবে।”
ধর্মের দোহাই দিয়ে যারা নারীকে ঘরে বসিয়ে রাখার কথা বলে, তারা ইসলাম ধর্ম সম্পর্কে কতটুকু জানে, তা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ইসলাম ধর্ম নারীকে যথেষ্ট মর্যাদা দিয়েছে এবং নারীর এগিয়ে যাবার পথ দেখিয়েছে।
নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সরকার নানাবিধ উদ্যোগ নিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সহিংসতার শিকার নারীদের সহায়তা দিতে মেডিকেল কলেজ হাসপাতালগুলোয় নারীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু করা হয়েছে।
Posted ১১:০৯ | শনিবার, ০৮ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin