| শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৩ | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর নাছির এক মামলায় জামিন পেলেও অন্য মামলায় কারাগারে গেছেন।
শুক্রবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম সৈয়দ মাশফিকুল ইসলামের আদালতে তার জামিন শুনানি অনুষ্ঠিত হয়।
নগরীর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) রেজাউল মাসুদ জানান, কোতয়ালী থানার অগ্নিদগ্ধ মামলায় মীর নাছিরকে জামিন দেওয়া হলেও চকবাজার থানার বিস্ফোরক মামলার জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠান আদালত।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর নাছিরকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে পুলিশ।
Posted ১৪:৫৯ | শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin