সোমবার ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এক মহা নায়কের প্রস্থান, নিজে কাঁদলেন এবং সবাইকে কাদাঁলেন

  |   শনিবার, ১৬ নভেম্বর ২০১৩ | প্রিন্ট

socian 1

জয় দিয়েই টেস্ট ক্যারিয়ারের ইতি টানলেন ভারতীয়দের ক্রিকেট ঈশ্বর ক্রিকেটের বিস্ময়কর লিটলমাস্টার শচীন টেন্ডুলকার। মাঠ ছাড়ার সময় সেই চিরচেনা বিনয় নিয়ে দর্শকদের অভিবাদনের জবাব দিতে মাঝে মাঝে মাথা তুলছিলেন তিনি।

দর্শকদের উদ্দেশে কথা বলতে গিয়ে বারবার গলা ভিজে আসছিল তার। বাষ্পরুদ্ধ কণ্ঠে তিনি একেরপর এক কৃতজ্ঞতা জানালেন বাবা-মা, চাচা-চাচী, দর্শক, গণমাধ্যম, সহকর্মী, স্ত্রী-সন্তান থেকে শুরু করে এই দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারে জড়িয়ে থাকা প্রত্যেকটি মানুষকে আলাদা করে। পাশে তার পুরো পরিবার: স্ত্রী অঞ্জলী, মেয়ে সারা আর ছেলে অর্জুন। এ ক্রিকেট মহানায়ক টেস্ট ম্যাচের মাঠ থেকে বিদায় নেয়ার সময় নিজে কাঁদলেন, কাঁদালেন লাখ দর্শক ভক্ত ক্রিকেটপ্রেমীকে।

শচীনের টেস্ট ক্যারিয়ারের এ শেষ ম্যাচে ওয়েস্টইন্ডিজকে ইনিংস ও ১২৬ রানে হারিয়েছে ভারত। শেষ টেস্টে শচীন করেছেন ৭৪ রান। বল হাতে ২ ওভারে দিয়েছেন ৮ রান।

৭ উইকেট হাতে রেখে টেস্টের তৃতীয় দিনে মাঠে নামে ক্যরিবীয়রা। কিন্তু দ্বিতীয় ইনিংসে মাত্র ১১৩ রান করে সাত উইকেট খুইয়ে ফেলে তারা।

দিনের শুরুতে প্রথম আঘাত হানে পিপি ওঝা। পল স্যামুয়েলস দলীয় ৭৪ রানে আউট হন। ডি রামডিন ছাড়া আর কেউই মাঠে বেশিক্ষণ দাড়াতে পারেননি। ক্যারিবীয়দের পক্ষে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৫৩ রান করে অপরাজিত থাকেন ডি রামডিন।
ভারতীয়দের পক্ষে সর্বোচ্চ ৫টি উইকেট পান পিপি ওঝা। আর অশ্বিন পেয়েছেন ৪টি। আর মোহাম্মদ স্যামি পেয়েছেন একটি উইকেট।
পিপি ওঝা দুই ইনিংস মিলিয়ে সর্বোচ্চ ১০টি উইকেট পেয়েছেন।

মুম্বাইয়ের ওয়াংখেরে স্টেডিয়ামে ৭৪ রানের মাথায় এন ডেওনারিনের বলে স্লিপে থাকা ড্যারেন সামির হাতে ক্যাচ দেন শচীন। ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচে ইতিহাস হলো ৭৪ রান একই সঙ্গে ইতিহাসে স্থান করলেন ডেওনারিন, ড্যারেন সামি আর ওয়াংখেরে। একই সঙ্গে ২০১৩ সালের ১৬ নভেম্বর শনিবার থেকে অতীত হয়ে গেলেন কিংবদন্তী শচীন টেন্ডুলকার!

advertisement

Posted ১৬:৪৫ | শনিবার, ১৬ নভেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com