শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

‘এক দফা মোকাবিলায় সরকারকে প্রস্তুত থাকার আহ্বান’ : ফখরুল

  |   মঙ্গলবার, ০৬ আগস্ট ২০১৩ | প্রিন্ট

ঢাকা: দাবি আদায়ে ঈদের পর এক দফার আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার ব্যাপারে সরকারের যদি শুভ বুদ্ধির উদয় না হয় তাহলে তাদেরকে ঈদের পর এক দফা আন্দোলন মোকাবেলা করতে হবে। সে আন্দোলন মোকাবিলায় সরকারকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। এ সময় চলমান আন্দোলন আরো বেগবান হবে উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়ার মাজারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতার মাজারে ফুলেল শ্রদ্ধা জানান তিনি।

বিএনপির মিথ্যাচার ঢাকতে এই বিলবোর্ড প্রচারণা প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন, বিএনপি নয় আওয়ামী লীগই মিথ্যাচার করে। জনগণ তাদের বিপক্ষে অবস্থ্‌ান নিয়েছে। জনগণ ছুড়ে ফেলেছে,  তাই বিলবোর্ড দিয়ে শেষ রক্ষ হবে না বলেও মন্তব্য করেন তিনি। এ সময় দেশবাসীকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানান তিনি।

তিনি বলেন, আজকে সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে সরকার গণতান্ত্রিক সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিযেছে। সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে জনগণের ভোটের অধিকার রক্ষায় আন্দোলন করছে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন, ড্যাব কেন্দ্রীয় সভাপতি ডা. এ কে এম আজিজুল হক প্রমুখ।

For News : news@shadindesh.com
advertisement

Posted ১১:৩৯ | মঙ্গলবার, ০৬ আগস্ট ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com