| বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণের সুযোগ নেই। তাই একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে।
মঙ্গলবার সকালে সেতু ভবনে পদ্মা সেতু এপ্রোচ রোড নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
যোগাযোগমন্ত্রী বলেন, যেহেতু দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়া শেষ হওয়ার পথে, তাই এই নির্বাচন নিয়ে আর কোনো আলোচনার সুযোগ নেই। তবে একাদশ সংসদ নির্বাচন নিয়ে বিরোধী দলের সঙ্গে আলোচনার সুযোগ আছে।
Posted ০৯:১২ | বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin