রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

একতরফা নির্বাচন জনগণ মেনে নেবে না: রামু উপজেলা আওয়ামী লীগ সভাপতি

  |   সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

coxbazar

কক্সবাজার, ১৬ ডিসেম্বর : একদলীয় নির্বাচন জনগণ মেনে নেবে না। নির্বাচন হতে হবে সব দলকে নিয়ে। একদলীয় ও ভোটারবিহীন নির্বাচন দেশবাসী কখনো মেনে নেবে না।
সোমবার সকালে স্থানীয় একটি স্কুল মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রামু উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল এ মন্তব্য করেন।
এ সময় যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি দাবিতে আন্দোলনরত শাহবাগের গণজাগরণ মঞ্চেরও কঠোর সমালোচনা করেন তিনি।
কাজল বলেন, অতি উৎসাহী ব্যক্তি গণজাগরণ মঞ্চের নামে রাজপথ দখল করে যানজট ও অন্যান্য সমস্যা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি হেফাজতে ইসলামের নামে আলেম-ওলামাগণ অরাজকতা করলে তাদের বিরুদ্ধেও রুখে দাঁড়াতে হবে।
সকাল ৯টায় রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেন।
অনুষ্ঠানে উপজেলা ভাইস-চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর আমির ফজলুল্লাহ মোহাম্মদ হাসান, নুসরাত জাহান মুন্নী ও রামু থানার ওসি অপ্পেলা রাজু নাহা উপস্থিত ছিলেন।

advertisement

Posted ২৩:৪৭ | সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com