শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এই প্রথম শর্ত সাপেক্ষে জামিন পেলেন মানবতা বিরোধী আপরাধের মামলায় সৈয়দ মোহাম্মদ কায়সার

  |   সোমবার, ০৫ আগস্ট ২০১৩ | প্রিন্ট

মানবতা বিরোধী অপরাধে আটক সাবেক কৃষি প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির নেতা সৈয়দ মোহাম্মদ কায়সারকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন ট্রাইব্যুনাল-২।

সোমবার বেলা ১১টার দিকে এ জামিন মঞ্জুর করেন আদালত।


সোমবার সৈয়দ কায়সারকে তার ছেলে সৈয়দ গালিব আহসানের জিম্মায় জামিন দেন চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল।


ট্রাইব্যুনাল জামিনের আদেশে বলেছেন, সৈয়দ মোহাম্মদ কায়সারকে তার ছেলে সৈয়দ গালিব আহসানের বাসায় থাকতে হবে। তিনি হবিগঞ্জসহ দেশের কোথাও ভ্রমণ করতে পারবেন না। তার পাসপোর্ট-ভিসা থাকলে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে জমা দিতে হবে। তিনি প্রসিকিউশনের কোনো সাক্ষীর সঙ্গে যোগাযোগ বা প্রভাবিত করতে পারবেন না। কোনো মিডিয়ার সঙ্গে কথা বলতে পারবেন না।


উল্লেখ্য গত ২২ জুলাই শারিরীক অসুস্থতার কথা উল্লেখ করে সৈয়দ মোহাম্মদ কায়সারের জামিনের আবেদন জানান তার আইনজীবীরা। ওইদিন ৩০ জুলাইয়ের মধ্যে তার স্বাস্থ্যের সর্বশেষ শারীরিক অবস্থার প্রতিবেদন দাখিলের জন্য জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। জেল কর্তৃপক্ষের প্রতিবেদন পৌঁছেছে ট্রাইব্যুনালে।


জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুস সোবহান তরফদার। অন্যদিকে জামিন আবেদনের বিরোধিতা করেন প্রসিকিউটর রানা দাশগুপ্ত।

For News : news@shadindesh.com
advertisement

Posted ১৯:৫৪ | সোমবার, ০৫ আগস্ট ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com