সোমবার ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

উপজেলা নির্বাচন সরকারের বিদায় ঘণ্টা – ফখরুল

  |   শুক্রবার, ০৭ মার্চ ২০১৪ | প্রিন্ট

fokrul

৭মার্চ : উপজেলা নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে সরকারের “বিদায় ঘণ্টার” সংকেত দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, দেশের জনগণ আর আওয়ামী বাকশালি শাসন চায় না।
শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবে তারেক রহমানের ৮ম কারাবন্দি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সরকারকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকা যায় না। জনগণ গত ৫ জানুয়ারি নির্বাচনে  এবং উপজেলা নির্বাচনে তার প্রমাণ দিয়েছে। এখনো সময় আছে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করুন।
বাংলাদেশকে একটি দুর্বল রাষ্ট্রে পরিণত করতে বর্তমান সরকার নতুন করে জঙ্গিবাদের প্রসঙ্গ উত্থাপন করছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি অভিযোগ করে বলেন, সরকার তারেক রহমানের নামে মিথ্যা মামলা করে তাকে হয়রানি করছে।
ক্ষমতা পাকাপোক্ত করার জন্য এবং বিরোধী আন্দোলন দমনের জন্যে সরকার  আরো ৫০ হাজার পুলিশ নিয়োগ দিচ্ছে অভিযোগ করেন তিনি।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দলের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, যুব বিষয়ক সম্পাদক ও যুব দলের সভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন আলাল, গণ-শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাড. সানাউল্লাহ মিয়া, সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম, নির্বাহী কমিটির সদস্য শিরিন সুলতানা, শাম্মী আক্তার প্রমুখ।

advertisement

Posted ১৭:৪২ | শুক্রবার, ০৭ মার্চ ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com