শনিবার ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

উপজেলার লোকাল ট্রেনে খালেদা: রেলমন্ত্রী

  |   সোমবার, ১৭ মার্চ ২০১৪ | প্রিন্ট

rail menister

যশোর: রেলপথমন্ত্রী মুজিবুল হক বলেছেন, “জাতীয় নির্বাচনের আন্তঃনগর ট্রেন মিস করে বিএনপি নেত্রী খালেদা জিয়া এখন উপজেলা নির্বাচনের লোকাল ট্রেনে উঠেছেন।” যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “বিএনপি নেত্রী একজন হলেও সিদ্ধান্ত হয় তিন রকম। তিনি আওয়ামী লীগের অধীনে সিটি করপোরেশন নির্বাচনে গেলেন, অথচ সংসদ নির্বাচনে আসলেন না। আবার উপজেলা নির্বাচনে এসেছেন।”

তিনি বলেন, “সংসদ নির্বাচনে না আসায় বিএনপির অন্দরমহলে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। তাদের এক পক্ষ বলছেন, ‘ম্যাডাম ভুল করেছেন’।”  মুজিবুল হক বলেন, “বিএনপি নেত্রী সবসময় সিদ্ধান্তহীনতায় ভোগেন। এ জন্য তিনি সংসদ নির্বাচনে আসতে পারেননি। কিন্তু তিনি গোলাম আজম, নিজামীদের পক্ষ নিতে ভুল করেননি। যুদ্ধাপরাধীদের বিচারকে বাধাগ্রস্ত করতে তিনি জামায়াত শিবিরকে মাঠে নামিয়ে দিয়েছেন।”

বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য।  ভিসি প্রফেসর ড. আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন যবিপ্রবির ট্রেজারার প্রফেসর জামাল হোসেন, শিক্ষক সমিতির সভাপতি ড. শেখ মিজানুর রহমান প্রমুখ।

advertisement

Posted ১১:১০ | সোমবার, ১৭ মার্চ ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com