রবিবার ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

উন্নয়নের পূর্বশর্ত আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকা :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র

  |   রবিবার, ২৫ মে ২০১৪ | প্রিন্ট

140525-khulna_ain_sova_350_168

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, একটি দেশের উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকা। আইনকে তার নিজস্ব গতিতে চলতে দিতে হবে। সাধারণ মানুষের কল্যাণে চাপমুক্ত থেকে আইন-শৃঙ্খলা বাহিনীকে কাজ করতে হবে।

প্রতিমন্ত্রী রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন  কক্ষে  খুলনা জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায়  প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সভায় উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস এম মোস্তফা রশিদী সুজা। এতে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আনিস মাহমুদ।

জেলার আইন শৃঙ্খলা প্রতিবেদনে দেখা যায় গত এপ্রিল মাসে জেলার নয়টি থানায় ২১৩টি এবং মহানগরীর আটটি থানায় ১৪৪টি মামলা  দায়ের হয়েছে।

সভায় মাদক ব্যবসায়ীদের মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়া, জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া, লাইসেন্স বিহীন মোটর সাইকেল চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া, নগরীর ক্লাবগুলোতে জুয়াবিরোধী অভিযান পরিচালনা করা, চিংড়িতে অপদ্রব্য পুশ বন্ধে ব্যবস্থা নেয়া, দিনের বেলায় যাতে নগরীতে ট্রাক বা বড় যানবাহন প্রবেশ করতে না পারে সে দিকে লক্ষ্য রাখা, অবৈধ ¯প্রীড ব্রেকার অপসারণ করা, সন্ত্রাসীরা যাতে নগরীতে আস্তানা গড়তে না পারে সে দিকে নজর রাখা এবং সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয় । এ ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ের মাধ্যমে কাজ করতে সংশিলিষ্ট সকলকে নির্দেশনা দেয়া হয়।

সভায় খুলনা অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান এবং কেএমপি’র প্রতিনিধিসহ সংশিলিষ্ট সদস্যরা অংশগ্রহণ করেন।

সভায় আইন-শৃঙ্খলা প্রতিবেদনে জানানো হয় মহানগর ব্যতীত জেলার নয়টি থানায় গত এপ্রিল-১৪ মাসে ডাকাতি ০৩টি, চুরি ০৯টি, খুন ০৭টি, অস্ত্র আইনে ০৪টি, দ্রুত বিচার ০১টি, ধর্ষণ ০৪টি, নারী ও শিশু নির্যাতন ৩৫টি, নারী ও শিশু পাচার ০২টি, মাদকদ্রব্য ২২টি এবং অন্যান্য আইনে ১২৬টি সহ মোট ২১৩টি মামলা দায়ের হয়।  গত মার্চ-১৪ মাসে মামলা দায়ের হয়েছিল ১৩৪টি।

মহানগরীর আটটি থানায় গত এপ্রিল -১৪ মাসে রাহাজানি ০১টি, চুরি ১৪টি, অস্ত্র আইনে ০২টি, অস্ত্র উদ্ধার (১টি ছোরা ও ১টি হাসুয়া), দ্রুত বিচার ০১টি, ধর্ষণ ০৩টি, নারী ও শিশু নির্যাতন ১৪টি, মাদকদ্রব্য ৫২টি এবং অন্যান্য ৫৭টি সহ মোট ১৪৪টি মামলা দায়ের হয়েছে।  গত মার্চ-১৪ মাসে এ সংখ্যা ছিল ১২৬টি।

advertisement

Posted ১২:০০ | রবিবার, ২৫ মে ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com