শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ না করেই তড়িঘড়ি করে ঢাকা ত্যাগ করলেন জয় !

  |   সোমবার, ০৫ আগস্ট ২০১৩ | প্রিন্ট

ঈদ না করেই অনেকটা হটাৎ করেই সপরিবারে ঢাকা ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।
রোববার রাতে জয়, তাঁর স্ত্রী ক্রিস্টিন ওভারমায়ার ও একমাত্র মেয়ে সোফিয়া ওয়াজেদকে নিয়ে কাতারওয়েজের একটি ফ্লাইটে আমেরিকার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। প্রধানমন্ত্রীর এপিএস-২ সাইফুজ্জামান শিখর এ তথ্য নিশ্চিত করেছেন। তবে আওয়ামী লীগের অন্য কোনো সূত্র থেকে এই খবরের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

তবে সংশ্লিষ্ট  সূত্র জানিয়েছে, ঈদের পর আবারও আগামী ২০ আগস্ট তিনি দেশে ফিরে আসতে পারেন জয়। সে সময় আওয়ামী লীগের নির্বাচনী প্রস্তুতি সমন্বয়ের চূড়ান্ত কাজে অংশ নেবেন তিনি। এমানটাই জানিয়েছে ষূত্রটি।   

গত ১৬ জুলাই স্ত্রী ও সন্তানদের নিয়ে দেশে আসেন জয়। এরপর যুবলীগের এক ইফতার পার্টিতে ‘আমার কাছে তথ্য আছে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবেই’ বলে বিতর্কের ঝড় তোলেন জয়।

২৭ জুলাই ছেলের ৪২তম জন্মদিনে নিজ হাতে পোলাও রান্না করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফেসবুকে সেই ছবি জয়ই প্রকাশও করেছিলেন। এরপর ৩১ জুলাই মায়ের সঙ্গে বাবার নিবাস পীরগঞ্জে জনসভায় যোগ দেন তিনি।

এর আগে শনিবার শেখ মুজিবুর রহমানের মতো শেখ হাসিনার মৃত্যু কামনা করে টুইট করেন প্রবাসী মানবাধিকার কর্মী উইলিয়াম গোমেজ।

ওই টুইটের একটি স্ক্রিন শট জুড়ে দিয়ে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে দেয়া স্ট্যাটাসে প্রধানমন্ত্রী তনয় জানান, উইলিয়াম গোমেজ নামে এক ব্যক্তি তাকে উদ্দেশ্যে করে একটি টুইট বার্তায় এ হুমকি দিয়েছেন। ইংরেজিতে ওই টুইটে লেখা রয়েছে—Ask you mom to pick up. Its time to go. For now on she will cook you everyday. Wish she will end up like your Nanu. যার বাংলা অর্থ দাঁড়ায়—‘তোমার মাকে গুছিয়ে নিতে বলো। যাওয়ার সময় হয়েছে। এখন (থেকে) তিনি প্রতিদিন তোমার জন্য রান্না করবেন। কামনা করি তার সমাপ্তি যেন তোমার নানুর (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) মতো হয়।

এ টুইটের পর জয় তার ফেসবুক পেইজে স্ট্যাটাসটি দেন। যার শিরোনাম ছিল—‘স্বঘোষিত মানবাধিকারকর্মী কর্তৃক প্রধানমন্ত্রীর পরিবারকে হত্যার হুমকি!’

জয় তার বক্তব্যের মূল অংশে লিখেছেন—‘নিচের টুইটটি সরাসরি আমাকে পাঠিয়েছে উইলিয়াম গোমেজ নামে এক ব্যক্তি। সে নিজেকে একজন মানবাধিকার কর্মী বলে দাবি করে এবং খুব সক্রিয়ভাবেই সে আমাদের সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘনের মিথ্যা বানোয়াট অভিযোগ ছড়িয়ে থাকে। আজকে সে আমাকে উদ্দেশ্যে করে একটি টুইট বার্তার মাধ্যমে আমার মা এবং পরিবারকে তেমনভাবে খুন হওয়ার আশা প্রকাশ করেছে, যেমনভাবে আমার পরিবারকে ১৯৭৫ সালে হত্যা করা হয়েছিল। এতে প্রমাণ হয় মানবাধিকারে সে কোনোভাবেই বিশ্বাসী নয়, উপরন্তু আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়ানোর লক্ষ্যে সে বেশ ধারণ করেছে। সে বাস্তবেই একজন সন্ত্রাসী।’

For News : news@shadindesh.com
advertisement

Posted ০৩:৪৬ | সোমবার, ০৫ আগস্ট ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com